ঢাকা    মঙ্গলবার, ৩০ জুন ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

জনবান্ধব বাজেট, নিত্যপণ্যের দামে বাড়তি বোঝা নেই: পানিসম্পদ প্রতিমন্ত্রী

ছবি: প্রতিনিধি

পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেছেন, প্রতি বছর বাজেটের পর নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়ার অভিযোগ ওঠে। তবে এবারের বাজেটে এমন কোনো চাপ তৈরি হয়নি বলে তিনি দাবি করেন। তাই এটিকে সরকার “জনবান্ধব বাজেট” হিসেবে দেখছে।

শনিবার (২০ জুন) সকাল ১১টার দিকে পঞ্চগড়ের বোদা উপজেলা পরিষদ চত্বরে বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে মানবিক সহায়তা বিতরণ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, এবারের বাজেট দেশের ইতিহাসে সর্বোচ্চ। বিরোধী দল একে “কল্পনা ও স্বপ্নের বাজেট” বললেও, তার ভাষায় কল্পনা ছাড়া উন্নয়ন বা স্বপ্ন বাস্তবায়ন সম্ভব নয়।

প্রতিমন্ত্রী আরও বলেন, সরকার গঠনের মাত্র চার মাস হয়েছে। এই সময়ের মধ্যেই সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা চলছে। সংসদ সদস্যরা নিজ নিজ এলাকায় সরকারি বরাদ্দ ও নিজস্ব উদ্যোগের মাধ্যমে জনগণের কাছে সহায়তা পৌঁছে দিচ্ছেন এবং দুঃসময়ে পাশে থাকার চেষ্টা করছেন।

অনুষ্ঠানে দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ১ লাখ ৬৮ হাজার টাকা, ৪১ মেট্রিক টন চাল এবং স্বাবলম্বী করার লক্ষ্যে ৬০টি পরিবারের মধ্যে ছাগল বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন বোদা উপজেলা নির্বাহী কর্মকর্তা রবিউল ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মান্নান, সাধারণ সম্পাদক আসাদুল্লাহ আসাদ, পৌর বিএনপির সভাপতি আব্দুস সামাদ তারা, সাধারণ সম্পাদক দিলরেজা ফেরদৌস চিন্ময়সহ স্থানীয় নেতৃবৃন্দ।

অনুষ্ঠান শেষে প্রতিমন্ত্রী বোদা ও দেবীগঞ্জ উপজেলার নদীভাঙন এলাকা পরিদর্শন করেন। পাশাপাশি সম্ভাব্য বাঁধ নির্মাণ এলাকা ঘুরে দেখেন এবং কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নমূলক কার্যক্রমের উদ্বোধনেও অংশ নেন।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

মঙ্গলবার, ৩০ জুন ২০২৬

জনবান্ধব বাজেট, নিত্যপণ্যের দামে বাড়তি বোঝা নেই: পানিসম্পদ প্রতিমন্ত্রী

প্রকাশের তারিখ : ২০ জুন ২০২৬

featured Image

পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেছেন, প্রতি বছর বাজেটের পর নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়ার অভিযোগ ওঠে। তবে এবারের বাজেটে এমন কোনো চাপ তৈরি হয়নি বলে তিনি দাবি করেন। তাই এটিকে সরকার “জনবান্ধব বাজেট” হিসেবে দেখছে।

শনিবার (২০ জুন) সকাল ১১টার দিকে পঞ্চগড়ের বোদা উপজেলা পরিষদ চত্বরে বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে মানবিক সহায়তা বিতরণ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, এবারের বাজেট দেশের ইতিহাসে সর্বোচ্চ। বিরোধী দল একে “কল্পনা ও স্বপ্নের বাজেট” বললেও, তার ভাষায় কল্পনা ছাড়া উন্নয়ন বা স্বপ্ন বাস্তবায়ন সম্ভব নয়।

প্রতিমন্ত্রী আরও বলেন, সরকার গঠনের মাত্র চার মাস হয়েছে। এই সময়ের মধ্যেই সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা চলছে। সংসদ সদস্যরা নিজ নিজ এলাকায় সরকারি বরাদ্দ ও নিজস্ব উদ্যোগের মাধ্যমে জনগণের কাছে সহায়তা পৌঁছে দিচ্ছেন এবং দুঃসময়ে পাশে থাকার চেষ্টা করছেন।

অনুষ্ঠানে দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ১ লাখ ৬৮ হাজার টাকা, ৪১ মেট্রিক টন চাল এবং স্বাবলম্বী করার লক্ষ্যে ৬০টি পরিবারের মধ্যে ছাগল বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন বোদা উপজেলা নির্বাহী কর্মকর্তা রবিউল ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মান্নান, সাধারণ সম্পাদক আসাদুল্লাহ আসাদ, পৌর বিএনপির সভাপতি আব্দুস সামাদ তারা, সাধারণ সম্পাদক দিলরেজা ফেরদৌস চিন্ময়সহ স্থানীয় নেতৃবৃন্দ।

অনুষ্ঠান শেষে প্রতিমন্ত্রী বোদা ও দেবীগঞ্জ উপজেলার নদীভাঙন এলাকা পরিদর্শন করেন। পাশাপাশি সম্ভাব্য বাঁধ নির্মাণ এলাকা ঘুরে দেখেন এবং কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নমূলক কার্যক্রমের উদ্বোধনেও অংশ নেন।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ