চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় রেল ক্রসিং পার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় তাদের অপর এক বন্ধু গুরুতর আহত হয়েছেন, যার একটি পা শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে।
বৃহস্পতিবার (১৮ জুন) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার দুধপাতিলা রেল ক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা সম্ভব হয়নি। তবে গুরুতর আহত যুবকের নাম আব্দুল কাদের (২৫)। তিনি দামুড়হুদা উপজেলার ডুগডুগি কলোনিপাড়া গ্রামের অহিদুল ইসলামের ছেলে। বর্তমানে তিনি চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
স্থানীয় ও আহতের পারিবারিক সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বিকেলে আব্দুল কাদের তার বাড়িতে বেড়াতে আসা দুই বন্ধুকে নিয়ে একটি মোটরসাইকেলে করে ঘুরতে বের হন। বিকেল সাড়ে ৫টার দিকে তারা দুধপাতিলা রেল ক্রসিং পার হচ্ছিলেন। এ সময় খুলনা থেকে ছেড়ে আসা ‘মহানন্দা মেইল’ ট্রেনটি তাদের মোটরসাইকেলটিকে সজোরে ধাক্কা দেয়।
ট্রেনের ধাক্কায় মোটরসাইকেলে থাকা দুই বন্ধু চাকার নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই নির্মমভাবে মারা যান। এ সময় আব্দুল কাদেরের একটি পা শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায় এবং তিনি গুরুতর জখম হন। ঘটনার পরপরই স্থানীয় বাসিন্দারা ছুটে এসে আহত কাদেরকে উদ্ধার করে দ্রুত চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে যান।
ঘটনার সত্যতা নিশ্চিত করে দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মেসবাউদ্দিন জানান, দুর্ঘটনার খবর পেয়েই পুলিশ ও রেলওয়ে কর্তৃপক্ষ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়।
তিনি আরও জানান, নিহত দুই যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং তাদের পরিচয় শনাক্তের জন্য আইনি প্রক্রিয়া ও চেষ্টা অব্যাহত রয়েছে।

মঙ্গলবার, ৩০ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ১৮ জুন ২০২৬

আপনার মতামত লিখুন