ফরিদপুরের ভাঙ্গা উপজেলার নূরুল্লাগঞ্জ ইউনিয়নের বাররা গ্রামে গভীর রাতে জানালার গ্রিল কেটে এক তরুণীকে অপহরণ এবং ঘরে থাকা নগদ টাকা ও স্বর্ণালঙ্কার লুটের অভিযোগ উঠেছে। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
ভুক্তভোগী পরিবারের অভিযোগ, পূর্ব শত্রুতার জেরে সোমবার (১৫ জুন) দিবাগত রাতে এই ঘটনা ঘটে। এ ঘটনায় তরুণীর পিতা মো. হালিম শেখ ভাঙ্গা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, বাররা গ্রামের রমজান মাতুব্বরের সঙ্গে হালিম শেখের মেয়ে হায়সা আফরিন হাবিবার পূর্বে একটি প্রেমঘটিত বিরোধ ছিল। এ সংক্রান্ত একটি মামলা আদালতে বিচারাধীন রয়েছে। পরিবারটির দাবি, ওই মামলার জেরে প্রতিশোধ নিতে পরিকল্পিতভাবে এ ঘটনা ঘটানো হয়েছে।
পরিবারের সদস্যরা জানান, রাতে সবাই ঘুমিয়ে থাকার সুযোগে দুর্বৃত্তরা ঘরের জানালার লোহার গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে। মঙ্গলবার ভোরে পরিবারের সদস্যরা ঘুম থেকে উঠে দেখতে পান, হাবিবা তার কক্ষে নেই। পরে ঘর তল্লাশি করে দেখা যায়, ঘরের জিনিসপত্র এলোমেলো অবস্থায় পড়ে আছে, শোকেসের ড্রয়ার ভাঙা এবং সেখানে থাকা নগদ ৬৮ হাজার টাকা ও প্রায় দেড় ভরি স্বর্ণালঙ্কার খোয়া গেছে। একই সঙ্গে নিখোঁজ রয়েছে তরুণী।
ভুক্তভোগী পিতা হালিম শেখ বলেন, “পূর্বের মামলার প্রতিশোধ নিতেই পরিকল্পিতভাবে আমার মেয়েকে অপহরণ করা হয়েছে। পাশাপাশি ঘরের নগদ টাকা ও স্বর্ণালঙ্কারও লুট করে নিয়ে গেছে দুর্বৃত্তরা।”
ঘটনার পর থেকে এলাকায় উদ্বেগ ও আতঙ্ক বিরাজ করছে। পরিবারের দাবি, দ্রুত তরুণীকে উদ্ধার এবং জড়িতদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হোক।
পুলিশ জানিয়েছে, অভিযোগের বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

মঙ্গলবার, ৩০ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ১৬ জুন ২০২৬

আপনার মতামত লিখুন