যশোর জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে ৫০ পিস কথিত ইয়াবা ট্যাবলেটসহ এক ব্যক্তিকে আটক করা হয়েছে।
ডিবি পুলিশ সূত্রে জানা যায়, সোমবার (১৫ জুন) বিকেল ৩টা ১০ মিনিটে কোতয়ালী মডেল থানা এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান চলাকালে যশোর হাইকোর্ট মোড়ে অবস্থানরত ডিবির একটি দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, এক ব্যক্তি বিক্রয়ের উদ্দেশ্যে নওয়াপাড়া ইউনিয়নের শেখহাটি আদর্শপাড়া এলাকায় অবস্থান করছে।
তথ্য পাওয়ার পর বিকেল ৩টা ২০ মিনিটে ওই এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এস এম আসাদুল আলম ঝন্টুর নির্মাণাধীন ভবনের সামনে অভিযান চলাকালে পুলিশের উপস্থিতি টের পেয়ে এক ব্যক্তি পালানোর চেষ্টা করেন। পরে ধাওয়া করে তাকে আটক করা হয়।
আটক ব্যক্তির নাম মো. এনামুল হক ওরফে রিপন (৩৮)। তিনি শেখহাটি আদর্শপাড়া এলাকার মৃত ইকরামুল হক মন্টুর ছেলে।
পরে তার দেহ তল্লাশি করে জিন্স প্যান্টের ডান পাশের সামনের পকেট থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
ডিবি পুলিশ জানায়, আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার (১৬ জুন) তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
এস.আর

মঙ্গলবার, ৩০ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ১৬ জুন ২০২৬

আপনার মতামত লিখুন