ঢাকা    মঙ্গলবার, ৩০ জুন ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

চুয়াডাঙ্গা সীমান্তে বিজিবির অভিযান: বিদেশী পিস্তল, গুলি ও ২ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার

ছবি : সংগৃহীত

চুয়াডাঙ্গার দর্শনা সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, গুলি এবং ২ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

সোমবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি)-এর অধীন বারাদী বিওপির একটি বিশেষ টহল দল দর্শনা উপজেলার কামারপাড়া গ্রামের একটি আমবাগানে অভিযান পরিচালনা করে। অভিযানে মাটির নিচে লুকিয়ে রাখা অবস্থায় একটি ৭.৬৫ মিলিমিটার বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, এক রাউন্ড গুলি এবং ২ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার করা হয়।

বিজিবি সূত্র জানায়, উদ্ধারকৃত অস্ত্র ও মাদকের আনুমানিক বাজারমূল্য ১ লাখ ৭ হাজার ২০০ টাকা। তবে অভিযান চলাকালে এ ঘটনার সঙ্গে জড়িত কাউকে আটক করা সম্ভব হয়নি।

বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে, উদ্ধারকৃত অস্ত্র, ম্যাগাজিন ও গুলি দর্শনা থানায় জমা দেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে। পাশাপাশি ঘটনাটির সঙ্গে জড়িতদের শনাক্ত ও আইনের আওতায় আনতে অনুসন্ধান অব্যাহত রয়েছে।

সীমান্ত এলাকায় অস্ত্র ও মাদক চোরাচালান রোধে বিজিবির অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

মঙ্গলবার, ৩০ জুন ২০২৬

চুয়াডাঙ্গা সীমান্তে বিজিবির অভিযান: বিদেশী পিস্তল, গুলি ও ২ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার

প্রকাশের তারিখ : ১৫ জুন ২০২৬

featured Image

চুয়াডাঙ্গার দর্শনা সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, গুলি এবং ২ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

সোমবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি)-এর অধীন বারাদী বিওপির একটি বিশেষ টহল দল দর্শনা উপজেলার কামারপাড়া গ্রামের একটি আমবাগানে অভিযান পরিচালনা করে। অভিযানে মাটির নিচে লুকিয়ে রাখা অবস্থায় একটি ৭.৬৫ মিলিমিটার বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, এক রাউন্ড গুলি এবং ২ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার করা হয়।

বিজিবি সূত্র জানায়, উদ্ধারকৃত অস্ত্র ও মাদকের আনুমানিক বাজারমূল্য ১ লাখ ৭ হাজার ২০০ টাকা। তবে অভিযান চলাকালে এ ঘটনার সঙ্গে জড়িত কাউকে আটক করা সম্ভব হয়নি।

বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে, উদ্ধারকৃত অস্ত্র, ম্যাগাজিন ও গুলি দর্শনা থানায় জমা দেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে। পাশাপাশি ঘটনাটির সঙ্গে জড়িতদের শনাক্ত ও আইনের আওতায় আনতে অনুসন্ধান অব্যাহত রয়েছে।

সীমান্ত এলাকায় অস্ত্র ও মাদক চোরাচালান রোধে বিজিবির অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ