ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

ইনজুরিতে শেষ স্বপ্ন, আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জাপান ক্যাপ্টেনের

নিজস্ব প্রতিবেদন
নিজস্ব প্রতিবেদন
প্রকাশ : ১২ জুন ২০২৬

ইনজুরিতে শেষ স্বপ্ন, আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জাপান ক্যাপ্টেনের

বিশ্বকাপে খেলার স্বপ্ন প্রতিটি ফুটবলারের ক্যারিয়ারের অন্যতম বড় অর্জন। কিন্তু সেই স্বপ্ন পূরণের দ্বারপ্রান্তে পৌঁছেও ভাগ্যের নির্মম পরিহাসে ছিটকে গেলেন জাপানের অধিনায়ক ওয়াতারু এন্দো। গুরুতর পায়ের ইনজুরি থেকে সময়মতো সেরে উঠতে না পারায় ২০২৬ বিশ্বকাপে খেলার সুযোগ হারানোর পাশাপাশি আন্তর্জাতিক ফুটবল থেকেও অবসরের ঘোষণা দিয়েছেন এই অভিজ্ঞ মিডফিল্ডার।

যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় অনুষ্ঠিতব্য বিশ্বকাপে জাপানের প্রথম ম্যাচের মাত্র কয়েকদিন আগে এ খবর আসে। আগামী রোববার দিবাগত রাতে নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে জাপান। তবে সেই লড়াইয়ে দলের নেতৃত্ব দিতে পারবেন না ৩৩ বছর বয়সী এন্দো।

চলতি বছরের ফেব্রুয়ারিতে লিভারপুলের হয়ে সান্ডারল্যান্ডের বিপক্ষে ম্যাচে গুরুতর চোট পান তিনি। ওই ইনজুরির কারণে ক্লাব মৌসুমের বাকি অংশেও মাঠের বাইরে থাকতে হয় তাকে। দীর্ঘ পুনর্বাসনের পর গত ৩১ মে টোকিওতে আইসল্যান্ডের বিপক্ষে প্রীতি ম্যাচে মাঠে ফেরেন এন্দো। তবে প্রথমার্ধ শেষে পায়ে আবারও অস্বস্তি অনুভব করায় তাকে বদলি করা হয়।

বিশ্বকাপে খেলার আশায় পুরোপুরি ফিট না হয়েও গত সোমবার ন্যাশভিলেতে জাপানের বেস ক্যাম্পে যোগ দিয়েছিলেন তিনি। কিন্তু চিকিৎসকদের ইতিবাচক অনুমতি না পাওয়া এবং প্রধান কোচ হাজিমে মোরিয়াসুর চূড়ান্ত সিদ্ধান্তের পর বিশ্বকাপ দল থেকে নিজের নাম প্রত্যাহার করতে বাধ্য হন এন্দো।

এন্দোর পরিবর্তে জাপানের নতুন অধিনায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন আয়াক্সের ডিফেন্ডার কো ইতাকুরা। অন্যদিকে তার বদলি হিসেবে বিশ্বকাপ দলে অন্তর্ভুক্ত হয়েছেন বরুশিয়া মনশেনগ্লাডবাখের ফরোয়ার্ড শুতো মাচিনো।

বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে আবেগঘন বার্তায় এন্দো বলেন, ইনজুরির পর সুস্থ হয়ে ফেরার জন্য তিনি সর্বোচ্চ চেষ্টা করেছেন এবং সে কারণে তার কোনো আক্ষেপ নেই। তবে বিশ্বকাপে খেলতে না পারার হতাশা তিনি লুকাননি। একই সঙ্গে তিনি কাতার বিশ্বকাপে জাপানকে নেতৃত্ব দিতে পারাকে নিজের জন্য গর্বের বিষয় বলেও উল্লেখ করেন।

তিনি আরও বলেন, একদিন জাপান অবশ্যই বিশ্বকাপ জিতবে বলে তিনি বিশ্বাস করেন। সমর্থকদের প্রতি দলকে সমর্থন জুগিয়ে যাওয়ার আহ্বান জানিয়ে জাতীয় দল থেকে অবসরের ঘোষণাও দেন তিনি। এখন থেকে একজন সমর্থক হিসেবেই জাপানের পাশে থাকার কথা জানান এই মিডফিল্ডার।

২০১৫ সালে আন্তর্জাতিক ফুটবলে অভিষেকের পর জাপানের হয়ে ৭৩টি ম্যাচ খেলেছেন ওয়াতারু এন্দো এবং চারটি গোল করেছেন। ২০১৮ ও ২০২২ বিশ্বকাপেও ছিলেন জাপানের স্কোয়াডে। বিশেষ করে ২০২২ কাতার বিশ্বকাপে জার্মানি ও স্পেনকে হারিয়ে জাপানের নকআউট পর্বে ওঠার পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল তার।

এবারের বিশ্বকাপে জাপান পড়েছে কঠিন এক গ্রুপে। ‘এফ’ গ্রুপে তাদের প্রতিপক্ষ নেদারল্যান্ডস, সুইডেন ও তিউনিসিয়া। এমন চ্যালেঞ্জিং মুহূর্তে অভিজ্ঞ অধিনায়ককে হারানো দলটির জন্য বড় ধাক্কা হয়ে দেখা দিতে পারে। তবে জাপানি ফুটবলপ্রেমীদের কাছে ওয়াতারু এন্দো স্মরণীয় হয়ে থাকবেন লড়াকু মানসিকতা ও নেতৃত্বগুণের জন্য।

#আর ইউ এস

বিষয় : বিশ্বকাপ ফুটবল ২০২৬ জাপান

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

ইনজুরিতে শেষ স্বপ্ন, আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জাপান ক্যাপ্টেনের

প্রকাশের তারিখ : ১২ জুন ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ