নওগাঁর নিয়ামতপুরে মাদক, বাল্যবিবাহ, সড়ক দুর্ঘটনা ও টিনেজ সাইবার ক্রাইম প্রতিরোধে শিক্ষার্থীদের নিয়ে সচেতনতামূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
গত ৮ জুন ২০২৬ তারিখে নিয়ামতপুর সরকারি বহুমুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি ও আলোচক হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ জেলার পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম। তিনি কম্পিউটার ও প্রজেক্টরের মাধ্যমে পাওয়ার পয়েন্ট উপস্থাপনার মাধ্যমে শিক্ষার্থীদের সামনে বিভিন্ন সামাজিক ঝুঁকি ও প্রতিরোধমূলক দিক তুলে ধরেন।
সভায় তিনি বলেন, মাদক, বাল্যবিবাহ এবং সাইবার অপরাধ বর্তমান সমাজের বড় চ্যালেঞ্জ। এসব থেকে দূরে থাকা শুধু নিজের জন্য নয়, পুরো সমাজের জন্য জরুরি। তিনি মাদকের ভয়াবহ ক্ষতি তুলে ধরে এর বিরুদ্ধে সামাজিকভাবে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।
বাল্যবিবাহ প্রসঙ্গে তিনি বলেন, এটি শুধু সামাজিক সমস্যা নয়, একটি শাস্তিযোগ্য অপরাধ। এর কারণে শিক্ষার্থীদের শিক্ষা, স্বাস্থ্য ও ভবিষ্যৎ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। তাই সবাইকে এ বিষয়ে সচেতন ভূমিকা রাখতে হবে।
সাইবার নিরাপত্তা বিষয়ে তিনি শিক্ষার্থীদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে সতর্ক থাকার পরামর্শ দেন। অপরিচিত কারও সঙ্গে ব্যক্তিগত তথ্য শেয়ার না করা, অনলাইন প্রতারণা থেকে সাবধান থাকা এবং সন্দেহজনক কিছু দেখলে দ্রুত আইনশৃঙ্খলা বাহিনীকে জানাতে বলেন তিনি।
প্রায় এক ঘণ্টার এই উপস্থাপনায় দুই শতাধিক শিক্ষার্থী মনোযোগ সহকারে অংশ নেয়। পরে তারা বিভিন্ন প্রশ্ন করলে পুলিশ সুপার তার উত্তর দেন এবং ভবিষ্যতে দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নিয়ামতপুর সরকারি বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক। তিনি এ ধরনের উদ্যোগকে সময়োপযোগী বলে উল্লেখ করেন এবং জেলা পুলিশের প্রতি কৃতজ্ঞতা জানান।
এস.আর

মঙ্গলবার, ৩০ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ০৯ জুন ২০২৬

আপনার মতামত লিখুন