ঢাকা    বুধবার, ১৩ মে ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

বান্দরবানে আন্তর্জাতিক নার্স দিবস পালিত

বান্দরবানে আন্তর্জাতিক নার্স দিবস পালিত
ছবি : প্রতিনিধি

বান্দরবানে নানা আয়োজনের মধ্য দিয়ে আন্তর্জাতিক নার্স দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে। মঙ্গলবার (১২ মে) বান্দরবান সদর হাসপাতালের উদ্যোগে দিবসটি উপলক্ষে র‌্যালি, আলোচনা সভা ও কেক কাটার অনুষ্ঠানের আয়োজন করা হয়।

দিবসটির আয়োজন করে বান্দরবান সদর হাসপাতালের নার্সিং সুপারভাইজার, সিনিয়র স্টাফ নার্স, সহকারী নার্স, ইন্টার্ন নার্স ও হাসপাতাল কর্তৃপক্ষ। সকালে হাসপাতাল প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। পরে হাসপাতালের কনফারেন্স রুমে আলোচনা সভা ও কেক কাটার অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বান্দরবান সদর হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট (শিশু) ডা. এইচ এম রাশেদুল আলম, জুনিয়র কনসালটেন্ট (মেডিসিন) ডা. দীলিপ চৌধুরী, আবাসিক মেডিকেল অফিসার ডা. অতনু চৌধুরী, মেডিকেল অফিসার ডা. মোঃ তারেকুল ইসলাম, নার্সিং সুপারভাইজার জুলি খেয়াং, বিউটি তালুকদার, নার্স রুমানা আক্তার প্রিয়াসহ হাসপাতালের সকল সিনিয়র স্টাফ নার্স ও স্বাস্থ্যকর্মীরা।

আলোচনা সভায় বক্তারা বলেন, প্রতি বছর ১২ মে আধুনিক নার্সিংয়ের প্রবর্তক Florence Nightingale-এর জন্মদিন উপলক্ষে বিশ্বব্যাপী আন্তর্জাতিক নার্স দিবস পালন করা হয়। মানবসেবায় নিয়োজিত সকল নার্সদের প্রতি এদিন গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানানো হয়।

বক্তারা আরও বলেন, নার্সিং শুধু একটি পেশা নয়, এটি একটি মহান মানবিক ব্রত। রোগীর সেবায় নার্সদের আন্তরিকতা, ধৈর্য ও সহানুভূতিশীল আচরণ রোগীর সুস্থতায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। চিকিৎসকের চিকিৎসাসেবার পাশাপাশি নার্সদের সুশ্রুষাই রোগীদের মানসিক শক্তি ও আস্থা জোগায়।

কোভিড-১৯ মহামারিসহ বিভিন্ন দুর্যোগ ও জরুরি পরিস্থিতিতে জীবনের ঝুঁকি নিয়ে নার্সরা যেভাবে নিরলসভাবে কাজ করেছেন, তা জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে বলেও উল্লেখ করেন বক্তারা।

তারা বলেন, গভীর রাতেও যখন মানুষ ঘুমিয়ে থাকে, তখন নার্সরা হাসপাতালের ওয়ার্ডে ওয়ার্ডে ঘুরে রোগীদের খোঁজখবর নেন এবং সেবায় নিয়োজিত থাকেন। তাদের এই আত্মত্যাগ ও মানবিক অবদানের যথাযথ মূল্যায়ন করা প্রয়োজন।

আলোচনা সভায় নার্সদের অধিকার সুরক্ষা, কর্মপরিবেশের উন্নয়ন এবং স্বাস্থ্যসেবার মানোন্নয়নে নার্সিং খাতে আরও বিনিয়োগ বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

বুধবার, ১৩ মে ২০২৬

বান্দরবানে আন্তর্জাতিক নার্স দিবস পালিত

প্রকাশের তারিখ : ১২ মে ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ