উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের উদ্যোগে আয়োজিত এ ক্যাম্পেইনে ৬ থেকে ১১ মাস বয়সী শিশুদের নীল রঙের এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী শিশুদের লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হয়। শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি, অপুষ্টি প্রতিরোধ এবং রাতকানা রোগ নির্মূলে এ কর্মসূচির গুরুত্ব তুলে ধরেন স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা।
ক্যাম্পেইনকে সফল করতে উপজেলার বিভিন্ন ইউনিয়ন, পৌরসভা ও রোহিঙ্গা ক্যাম্প এলাকায় স্বাস্থ্যকর্মী, পরিবার পরিকল্পনা কর্মী, স্বেচ্ছাসেবক ও স্থানীয় জনপ্রতিনিধিরা দায়িত্ব পালন করেন। কেন্দ্রে আগত অভিভাবকদের সচেতনতার কারণে কোথাও বড় ধরনের বিশৃঙ্খলা বা অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
উপজেলা স্বাস্থ্য বিভাগ জানায়, নির্ধারিত লক্ষ্যমাত্রা অর্জনে সর্বোচ্চ প্রচেষ্টা চালানো হয়েছে এবং অধিকাংশ শিশু ভিটামিন ‘এ’ ক্যাপসুল গ্রহণ করেছে। এ ধরনের জাতীয় কর্মসূচি শিশুদের সুস্বাস্থ্য নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করা হয়।

মঙ্গলবার, ৩০ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ২৮ জুন ২০২৬

আপনার মতামত লিখুন