ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

খুলনায় ৫৪০ গ্রাম গাঁজাসহ তালিকাভুক্ত মাদক কারবারি গ্রেপ্তার

ছবি : প্রতিনিধি

খুলনা মহানগরীর সোনাডাঙ্গা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ৫৪০ গ্রাম গাঁজাসহ এক তালিকাভুক্ত মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোনাডাঙ্গা মডেল থানার এসআই (নিঃ) মো. আলতাফ হোসেন সঙ্গীয় ফোর্সসহ শুক্রবার (৬ জুন) রাত ৮টা ৫০ মিনিট থেকে ৯টা ৩০ মিনিট পর্যন্ত অভিযান পরিচালনা করেন। অভিযানের একপর্যায়ে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে মাদ্রাসা গলিস্থ একটি এলাকা এবং হাসানবাগ মক্কা টাওয়ার গলিতে অভিযান চালানো হয়।

এ সময় হাসানবাগ মক্কা টাওয়ার গলিতে জনৈক আতাউরের বাড়ির ভাড়াটিয়া মো. গোলাম রসুল (২৫)-এর বসতঘরের শয়নকক্ষ থেকে ৫৪০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। পরে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার গোলাম রসুলের পিতা মো. ইউনুছ এবং মাতা নাজমা বেগম। তিনি সোনাডাঙ্গা থানাধীন হাসানবাগ মক্কা টাওয়ার গলির একটি ভাড়া বাসায় বসবাস করতেন।

এ ঘটনায় সোনাডাঙ্গা মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১৯(ক) ধারায় মামলা দায়ের করা হয়েছে। মামলার এফআইআর নম্বর ৯ এবং জিআর নম্বর ১৩২।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার আসামিকে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হয়েছে।

এস.আর 

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

খুলনায় ৫৪০ গ্রাম গাঁজাসহ তালিকাভুক্ত মাদক কারবারি গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ০৭ জুন ২০২৬

featured Image

খুলনা মহানগরীর সোনাডাঙ্গা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ৫৪০ গ্রাম গাঁজাসহ এক তালিকাভুক্ত মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোনাডাঙ্গা মডেল থানার এসআই (নিঃ) মো. আলতাফ হোসেন সঙ্গীয় ফোর্সসহ শুক্রবার (৬ জুন) রাত ৮টা ৫০ মিনিট থেকে ৯টা ৩০ মিনিট পর্যন্ত অভিযান পরিচালনা করেন। অভিযানের একপর্যায়ে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে মাদ্রাসা গলিস্থ একটি এলাকা এবং হাসানবাগ মক্কা টাওয়ার গলিতে অভিযান চালানো হয়।

এ সময় হাসানবাগ মক্কা টাওয়ার গলিতে জনৈক আতাউরের বাড়ির ভাড়াটিয়া মো. গোলাম রসুল (২৫)-এর বসতঘরের শয়নকক্ষ থেকে ৫৪০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। পরে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার গোলাম রসুলের পিতা মো. ইউনুছ এবং মাতা নাজমা বেগম। তিনি সোনাডাঙ্গা থানাধীন হাসানবাগ মক্কা টাওয়ার গলির একটি ভাড়া বাসায় বসবাস করতেন।

এ ঘটনায় সোনাডাঙ্গা মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১৯(ক) ধারায় মামলা দায়ের করা হয়েছে। মামলার এফআইআর নম্বর ৯ এবং জিআর নম্বর ১৩২।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার আসামিকে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হয়েছে।

এস.আর 

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ