শরীয়তপুর জেলার গোসাইরহাট উপজেলায় পুলিশের বিশেষ মাদকবিরোধী অভিযানে মাদক সেবনের অভিযোগে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাদের মোবাইল কোর্টের মাধ্যমে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে। সাজা শেষে গ্রেপ্তার ব্যক্তিদের শরীয়তপুর জেলা কারাগারে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দিবাগত রাত আনুমানিক ১টার দিকে গোসাইরহাট থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে উপজেলার ধীপুর এলাকার পাওয়ার হাউজ ও গোসাইরহাট বাজার এলাকায় পৃথকভাবে মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে মাদক সেবনের অভিযোগে গোসাইরহাট বাজারের মো. আবু বক্কর রাড়ী (৩৮), ধীপুর এলাকার বিল্লাল (৪০), চর ধীপুরের রুবেল সরদার (৩৪), দক্ষিণ দাসের জঙ্গল এলাকার সুজন শিকদার (৩৫) এবং খোদের জঙ্গল এলাকার সোহাগ সরদার (২৫)-কে গ্রেপ্তার করা হয়।পরে গ্রেপ্তার পাঁচজনকে মোবাইল কোর্টের মাধ্যমে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়। আদালতের সাজা শেষে তাদের শরীয়তপুর জেলা কারাগারে পাঠানো হয়েছে।
গোসাইরহাট থানা পুলিশ জানিয়েছে, মাদকদ্রব্যের অপব্যবহার ও মাদকসংক্রান্ত অপরাধ নিয়ন্ত্রণে পুলিশের অভিযান অব্যাহত থাকবে। মাদকবিরোধী অভিযানের পাশাপাশি মাদক সেবন ও এর সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
শরীয়তপুরের গোসাইরহাটে রাতভর মাদকবিরোধী অভিযান, গ্রেপ্তার ৫
শরীয়তপুর জেলার গোসাইরহাট উপজেলায় পুলিশের বিশেষ মাদকবিরোধী অভিযানে মাদক সেবনের অভিযোগে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাদের মোবাইল কোর্টের মাধ্যমে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে।








