মাদক দ্রব

পোরশায় পুলিশের বিশেষ অভিযানে সাজাপ্রাপ্তসহ ৩ মাদক মামলার আসামি গ্রেফতার

⎙ প্রিন্ট
পোরশায় পুলিশের বিশেষ অভিযানে সাজাপ্রাপ্তসহ ৩ মাদক মামলার আসামি গ্রেফতার
⌖ রাজশাহী

নওগাঁর পোরশায় থানা পুলিশের বিশেষ অভিযানে মাদক মামলায় এক বছরের সাজাপ্রাপ্ত দুই আসামিসহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে। বুধবার (১৪ অক্টোবর) গভীর রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে পুলিশ।

পুলিশ জানায়, নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের দিকনির্দেশনায় রাত দেড়টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে পোরশা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জিয়াউর রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল এ অভিযান পরিচালনা করে।

গ্রেফতারকৃতরা হলেন—পোরশা উপজেলার জুগিডাঙ্গা গ্রামের দুরুল হোদার ছেলে মো. জসিম (২৬)। তিনি জিআর-১১৯/১৯ মাদক মামলায় এক বছরের সাজাপ্রাপ্ত আসামি। নিষ্কিনপুর গ্রামের গুল মোহাম্মাদের ছেলে মো. নুর আমিন (৩৯) জিআর-৫৮/২০ মাদক মামলায় এক বছরের সাজাপ্রাপ্ত আসামি। অপর গ্রেফতারকৃত ডাহুকি ডাঙ্গাপাড়া গ্রামের মো. আ. রশিদের ছেলে মো. আতাউজ্জামান ওরফে জামান ওরফে আতাউর জামান (২৯) জিআর-২৫৩/২৩ মাদক মামলার পরোয়ানাভুক্ত আসামি।

পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃতদের বিধি মোতাবেক আদালতে পাঠানোর প্রক্রিয়া চলমান রয়েছে। পাশাপাশি অপরাধ ও মাদকের বিরুদ্ধে পোরশা থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

সম্পর্কিত সংবাদ