মাদক দ্রব

নিয়ামতপুরে ৪৫ বোতল ফেন্সিডিলসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

নওগাঁর নিয়ামতপুরে অভিযান চালিয়ে ৪৫ বোতল ফেন্সিডিল ও মাদক বিক্রির কাজে ব্যবহৃত একটি মোবাইল ফোনসহ চাম্পা খাতুন (২৩) নামে এক নারীকে গ্রেপ্তার করেছে এসআরবি-৫, সিপিসি-৩, জয়পুরহাটের একটি আভিযানিক দল।

⎙ প্রিন্ট
নিয়ামতপুরে ৪৫ বোতল ফেন্সিডিলসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
⌖ নিয়ামতপুর
নওগাঁর নিয়ামতপুরে অভিযান চালিয়ে ৪৫ বোতল ফেন্সিডিল ও মাদক বিক্রির কাজে ব্যবহৃত একটি মোবাইল ফোনসহ চাম্পা খাতুন (২৩) নামে এক নারীকে গ্রেপ্তার করেছে এসআরবি-৫, সিপিসি-৩, জয়পুরহাটের একটি আভিযানিক দল।
রোববার (২০ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার পাইকড়া গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার চাম্পা খাতুন ওই গ্রামের রহিদুলের মেয়ে ও মো. আজিজের স্ত্রী।
এসআরবি-৫ সূত্রে জানা যায়, সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে এসআরবি-৫, সিপিসি-৩, জয়পুরহাটের একটি আভিযানিক দল নিয়ামতপুর থানাধীন পাইকড়া গ্রামে মো. আজিজের বসতবাড়িতে অভিযান পরিচালনা করে। এ সময় চাম্পা খাতুনকে গ্রেপ্তার করা হয়। পরে তার হেফাজত থেকে ৪৫ বোতল অবৈধ ফেন্সিডিল ও মাদক কাজে ব্যবহৃত একটি মোবাইল ফোন উদ্ধার করে নিরপেক্ষ সাক্ষীদের উপস্থিতিতে বিধি মোতাবেক জব্দ করা হয়।
গ্রেপ্তারকৃত চাম্পা খাতুন ও উদ্ধার করা ফেন্সিডিলসহ পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে নিয়ামতপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

সম্পর্কিত সংবাদ