নওগাঁর মান্দা থানা পুলিশের মাদকবিরোধী অভিযানে ৪০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুইজনকে গ্রেফতার করা হয়েছে। সোমবার (১৩ অক্টোবর) রাত ৯টা ১৫ মিনিটে উপজেলার ১৪ নম্বর বিষ্ণুপুর ইউনিয়নের কয়লাবাড়ী গ্রামে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন—কয়লাবাড়ী গ্রামের মৃত রাফাত উল্লাহ মোল্লার ছেলে মো. রকিমুদ্দিন মোল্লা (৫৫) এবং তুরুকবাড়িয়া গ্রামের মৃত জসীমউদ্দীনের ছেলে মো. নাজমুল হক (৪৩)। তারা দুজনই মান্দা উপজেলার বাসিন্দা।
পুলিশ জানায়, অভিযানকালে গ্রেফতারকৃতদের কাছ থেকে ৪০ পিস গোলাপি রঙের ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে উদ্ধার করা ইয়াবাগুলো জব্দ তালিকামূলে জব্দ করা হয়।
এ ঘটনায় মান্দা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।








