মাদক দ্রব

ধামইরহাট সীমান্তে ৮৯ বোতল ভারতীয় ফায়ারডিল সিরাপ উদ্ধার

⎙ প্রিন্ট
ধামইরহাট সীমান্তে ৮৯ বোতল ভারতীয় ফায়ারডিল সিরাপ উদ্ধার
⌖ ধামইরহাট

নওগাঁর ধামইরহাট সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ৮৯ বোতল ভারতীয় ফায়ারডিল সিরাপ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সোমবার (২৭ অক্টোবর) ভোর ৫টা ৪০ মিনিটের দিকে পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি) এ অভিযান পরিচালনা করে।

পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি) সূত্রে জানা যায়, চকিলাম বিওপির টহল কমান্ডার হাবিলদার মো. মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে বিজিবির একটি বিশেষ টহল দল সীমান্ত পিলার ২৬৭/এমপি থেকে আনুমানিক দেড় কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে ধামইরহাট উপজেলার চকশব্দল এলাকায় অভিযান চালায়।

অভিযানের সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারি পালিয়ে যায়। পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে মালিকবিহীন অবস্থায় ৮৯ বোতল ভারতীয় ফায়ারডিল সিরাপ উদ্ধার করে বিজিবি। উদ্ধার করা সিরাপ ধামইরহাট থানা পুলিশের কাছে হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি) জানায়, সীমান্ত এলাকায় মাদক চোরাচালানসহ সব ধরনের আন্তঃসীমান্ত অপরাধ প্রতিরোধে গোয়েন্দা নজরদারি ও নিয়মিত টহলের পাশাপাশি বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। দেশের সীমান্ত সুরক্ষা এবং মাদক ও চোরাচালানমুক্ত সমাজ গঠনে বিজিবি দৃঢ়প্রতিজ্ঞ।

সম্পর্কিত সংবাদ