কক্সবাজারের উখিয়ায় গ্যাসের সন্ধান এবং অবিরত জ্বলছে আগুন
আগুন নিয়ন্ত্রণে আসেনি, ঘটনা স্থলে পৌঁছেছে বাপেক্সের সদস্য
উখিয়া উপজেলার জালিয়া পালং ইউনিয়নের এলজিইডি রোডের পাশে ইনানী ছোট খালের ব্রিজ সংলগ্ন হাবিবুল্লাহ চেয়ারম্যানের পুত্র মোঃ আবদুল্লাহ এর জায়গায় গভীর নলকূপ বসাতে গিয়ে আজ ভোর সকাল থেকেই দাউ লাউ জ্বলছে আগুনের লেলিহান শিখা স্থানীয়দের ধারণা এখানে প্রাকৃতিক গ্যাসের মজুদ রয়েছে।স্থানীয় সূত্রে জানা যায় ২৭.১০.২৬ মঙ্গলবার ভোর সকাল আনুমানিক ৮.০০ টা হতে উক্ত স্হানে দাউ দাউ করে জ্বলছে আগুনের লেলিহান শিখা। খবর পেয়ে উখিয়া ফায়ার সার্ভিস স্টেশনের ৪টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে এবং তারা দীর্ঘ সময় চেষ্টা করেও আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হননি। পরবর্তীতে তাদের সাথে যোগ দেয় সেনাবাহিনীর টিম, কিন্তু আগুন নিয়ন্ত্রণে আনতে পারেনি। রাতে ঢাকা থেকে ঘটনা স্থলে পৌঁছেছে বাপেক্সের অভিজ্ঞ দুই সদস্য। তারা জানিয়েছে আগামীকাল বুধবার সকাল থেকেই কাজ শুরু করবে এবং স্যাম্পল সংগ্রহ করে ঢাকায় বাপেক্সের ল্যাবরেটরিতে পাঠানো হবে এবং রিপোর্ট পেলে বিস্তারিত জানা যাবে। ফায়ার সার্ভিস টিমের প্রধান ইতিমধ্যে বাপেক্সের সদস্যের সাথে আলোচনা ও অভিজ্ঞতার বরাত দিয়ে বলেন এ আগুন চাপা দিয়ে নিয়ন্ত্রণে আনতে চাইলে অন্য স্থান দিয়ে বেরিয়ে আসার সম্ভাবনা রয়েছে যা আরো ঝুঁকিপূর্ণ হবে। তাই এই আগুন জ্বলতে দিতে হবে নুন্যতম তিন দিন থেকে সপ্তাহ দুয়েক অর্থাৎ আগুন জ্বলা বন্ধ না হওয়া পর্যন্ত। তবে নিরাপত্তার স্বার্থে আগুনের চারপাশের ২০০ মিটার এলাকায় নিরাপত্তার স্বার্থে জনসমাগমমুক্ত রাখতে হবে এবং জনগণকে নিরাপদে সরিয়ে নেওয়ার পরামর্শ দেয় বাপেক্সের বিশেষজ্ঞ টিম।বাপেক্সের বিশেষজ্ঞ দলের পরীক্ষা-নিরীক্ষার পর জানা যাবে, মাটির নিচে আসলেই প্রাকৃতিক গ্যাসের মজুত রয়েছে কি না। এদিকে ঘটনাটা স্থল পরিদর্শন করেন স্থানীয় সাংসদ আলহাজ্ব শাহজাহান চৌধুরী ও উখিয়া উপজেলা নির্বাহী অফিসার পান্না আক্তার, উখিয়া উপজেলা জামায়াতের আমীর মাওলানা আবুল ফজল ও সেক্রেটারি মাওলানা সোলতান আহমদ ও উৎসুক জনতা।








