দুর্ঘটনা

দুর্ঘটনা দেখতে সড়ক পার হতে যাওয়া এক বৃদ্ধের প্রাণ গেল গাড়িচাপায়। ক্ষোভে ফুঁসছে বাহাদিয়া।
কৌতূহল কখনো কখনো কতটা ঘাতক হয়ে উঠতে পারে, তার এক নির্মম ও করুণ সাক্ষী হলো কিশোরগঞ্জের পাকুন্দিয়া। সড়কের এক দুর্ঘটনা দেখতে গিয়ে আরেক দুর্ঘটনার বলী হয়ে প্রাণ হারালেন নুরুজ্জামান (৬০) নামের এক বৃদ্ধ। শনিবার (২২ আগস্ট) সকালে উপজেলার বাহাদিয়া পাঁচপীরের মাজারসংলগ্ন ঢাকা–কিশোরগঞ্জ মহাসড়কে এই মর্মান্তিক হৃদয়বিদারক ঘটনাটি ঘটে। সড়ক পার হওয়ার এক অসতর্ক মুহূর্তেই দ্রুতগামী একটি প্রাইভেটকার কেড়ে নেয় বাহাদিয়া বাজারের এই পরিচিত পান ব্যবসায়ীর জীবন। এই অকালমৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই পুরো এলাকায় নেমে আসে শোকের ছায়া,

ঘোড়াঘাটে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের আরোহী মা-মেয়ে নিহত, বাবা আহত
দিনাজপুরের ঘোড়াঘাটে যাত্রীবাহী মোটরসাইকেলে পিছন থেকে আসা একটি ট্রাকের ধাক্কায় মা ও মেয়ে ঘটনাস্থলেই নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেল চালক বাবা কিছুটা আহত হয়েছেন।শুক্রবার (২১ আগস্ট) সকাল ১১টা ২০ মিনিটের দিকে গোবিন্দগঞ্জ-দিনাজপুর মহাসড়কের ঘোড়াঘাট ফিলিং স্টেশনের প্রায় ১০০ মিটার উত্তরে এ মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।নিহতরা হলেন—গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ থানার ফুলহার গ্রামের মোঃ সেলিম সরকারের স্ত্রী মোছাঃ সম্পা বেগম (৩৫) এবং তাদের ৯ বছর বয়সী কন্যা সন্তান নুছাইফা আক্তার।পুলিশ ও স্থানীয় সূত্রে

ভাঙ্গায় মোটরসাইকেলের ধাক্কায় পথচারী ও চালকসহ নিহত ২
ফরিদপুরের ভাঙ্গায় ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে দ্রুতগতির মোটরসাইকেলের ধাক্কায় এক পথচারী ও মোটরসাইকেল চালকসহ দুজন নিহত হয়েছেন। বুধবার (১৯ আগস্ট) রাত ৮টার দিকে ভাঙ্গা গোলচত্বরসংলগ্ন হাসামদিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন ভাঙ্গা উপজেলার ছিলাধরচর সদরদী এলাকার রিদয় শেখ এবং নগরকান্দা উপজেলার সাকিব মুন্সী। প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, রিদয় শেখ এক্সপ্রেসওয়ে দিয়ে হেঁটে রাস্তা পার হচ্ছিলেন। এ সময় ঢাকা অভিমুখে যাওয়া একটি দ্রুতগতির মোটরসাইকেল তাকে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই রিদয় শেখের মৃত্যু

শ্রীপুরে হানি ট্র্যাপ চক্রের ৪ সদস্য আটক
গাজীপুরের শ্রীপুরে প্রেমের ফাঁদে ফেলে তরুণ-তরুণী ও পথচারীদের জিম্মি করে নির্যাতন এবং অর্থ আদায়ের অভিযোগে একটি কথিত ‘হানি ট্র্যাপ’ চক্রের সন্ধান পাওয়ার দাবি করেছে স্থানীয়রা। এ ঘটনায় তিন কলেজশিক্ষার্থীসহ চারজনকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে। তবে অভিযোগের মূলহোতা হিসেবে স্থানীয়দের উল্লেখ করা খোকন মিয়া পালিয়ে গেছেন বলে জানা গেছে।মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুরে উপজেলার তেলিহাটি ইউনিয়নের টেপিরবাড়ী গ্রামের একটি বাড়ি ঘিরে এ ঘটনা ঘটে। আটক ব্যক্তিরা হলেন,মাওনা ইউনিয়নের কেওয়া পশ্চিমখণ্ড গ্রামের জান্নাতুল

ফরিদপুরের ভাঙ্গায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রেলিঙে ধাক্কা, নিহত ১ আহত ১
ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের ভাঙ্গায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রেলিঙের সঙ্গে সজোরে ধাক্কা লেগে নাফিজ শেখ (১৮) নামে এক তরুণ নিহত হয়েছেন। এ ঘটনায় সুমন শেখ (১৯) নামে অপর এক আরোহী গুরুতর আহত হয়েছেন।মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুর ১টার দিকে ভাঙ্গা-মাওয়া-ঢাকা এক্সপ্রেসওয়ের ভাঙ্গা বিশ্বরোড গোলচত্বরে এ দুর্ঘটনা ঘটে।নিহত নাফিজ শেখ ভাঙ্গা উপজেলার ঘারুয়া ইউনিয়নের হাজরাকান্দা গ্রামের জাহাঙ্গীর শেখের ছেলে। আহত সুমন শেখ একই গ্রামের দেলোয়ার শেখের ছেলে।পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, নাফিজ ও সুমন

ফরিদপুরে প্রেমিকার মৃত্যুর খবর পেয়ে বিষপানে যুবকের মৃত্যু
প্রেমিকার আকস্মিক মৃত্যুর খবর পেয়ে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে ফরিদপুর শহরের কমলাপুর এলাকায় বিষপানে তানভীর (১৯) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার (১৭ আগস্ট) বিকেল আনুমানিক ৪টার দিকে তিনি বিষপান করেন। পরে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বিকেল ৫টা ৫০ মিনিটের দিকে তাঁর মৃত্যু হয়।নিহত তানভীর ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার মফিজদ্দিন খালাসীর ডাঙ্গী (এমপি ডাঙ্গী) গ্রামের মৃত মো. আশরাফ হোসেনের ছেলে।পুলিশ ও পরিবারের সদস্যদের সূত্রে জানা যায়, তানভীর ফরিদপুর শহরের কমলাপুর চানমারী এলাকায় তাঁর

ডিমলায় খেলাচ্ছলে ক্যানেলে পড়ে যায় ৪ বছরের শিশু
খেলার ছলে তিস্তা সেচ ক্যানেলের পানিতে পড়ে গিয়েছিল চার বছরের কোমোলমতি শিশু সিনহা। ভাগ্নিকে ভেসে যেতে দেখে এক মুহূর্ত দেরি না করে পানিতে ঝাঁপিয়ে পড়েছিল ১২ বছরের ছোট্ট খালা পাখি আক্তার। কিন্তু ভাগ্নিকে আর বাঁচানো গেল না, তিস্তার প্রবল স্রোত ও গভীরতায় প্রাণ হারাল উদ্ধার করতে যাওয়া সেই কোমল হৃদয়ের খালাও।আজ সোমবার (১৭ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে নীলফামারীর ডিমলা উপজেলার নাউতারা ইউনিয়নের কাঁকড়া তুহিন বাজার সুইচগেট এলাকায় এক হৃদয়বিদারক ঘটনাটি ঘটে।নিহতরা হলো— নাউতারা ইউনিয়নের কাঁকড়া তুহিন বাজার এ

নীলফামারীতে পৃথক দুর্ঘটনায় দুই শিশুসহ ৩ জনের মৃত্যু
নীলফামারীতে পৃথক দুটি দুর্ঘটনায় দুই শিশুসহ তিনজনের মৃত্যু হয়েছে। সোমবার (১৭ আগস্ট) সকালে ডোমার মহাসড়কে নসিমনের ধাক্কায় এক ব্যক্তি এবং দুপুরে ডিমলার নাউতারা ইউনিয়নের তুহিন বাজার এলাকায় সেচ ক্যানেলের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়।নিহতরা হলেন ডিমলা উপজেলার পাঙ্গা রামডাঙ্গা এলাকার সাইফুল ইসলামের ছেলে শাহজাহান আলী (৩৪), নতুন বাজার এলাকার আজগার আলীর মেয়ে পাখি (১২) এবং একই এলাকার আবুলের মেয়ে সিনহা (৪)। পাখি ও সিনহা সম্পর্কে খালা-ভাগনি।স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার সকালে জলঢাকা থেকে গরুবোঝা

স্বামীর মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে স্ত্রীর মর্মান্তিক মৃত্যু
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে স্বামীর সাথে মোটরসাইকেলে চড়ে বাড়ি ফেরার পথে হঠাৎ ছিটকে পড়ে শিউলি তাঁতি (৩৪) নামের এক নারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। রোববার বিকেলে উপজেলার কালিঘাট ইউনিয়নের কালিঘাট চা-বাগানের স্টিলব্রিজ এলাকায় হৃদয়বিদারক এই দুর্ঘটনাটি ঘটে।নিহত শিউলি তাঁতি শ্রীমঙ্গলের কালিঘাট ইউনিয়নের কেজুরিছড়া চা-বাগানের বাসিন্দা। তাঁর বাবার বাড়ি কালিঘাট চা-বাগানে।স্থানীয় ও প্রত্যক্ষদর্শীদের সূত্রের বরাতে জানা যায়, শিউলি শারীরিক অসুস্থতার কারণে স্বামীর সাথে মোটরসাইকেলে করে চিকিৎসকের পরামর্শ নিতে গিয়েছিল

ভাঙ্গায় নদীতে পাট ধুতে গিয়ে নিখোঁজ
ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় নদীতে পাট ধুতে গিয়ে পানিতে ডুবে নিখোঁজ হওয়ার একদিন পর মো. মিঠু খলিফা কুমার (৫৫) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে।শনিবার (১৫ আগস্ট) দুপুরে উপজেলার ঘারুয়া ইউনিয়নের বিবির কান্দা গ্রামের পাশ দিয়ে প্রবাহিত কুমার নদে এ দুর্ঘটনা ঘটে। নিহত মিঠু খলিফা কুমার ওই গ্রামের মৃত রখিবের ছেলে।স্থানীয়দের ভাষ্য, নদীর ওপার থেকে সাঁতরে এপারে আসার সময় নদীর মাঝখানে হঠাৎ পানিতে তলিয়ে যান মিঠু খলিফা। পরে স্থানীয়রা দীর্ঘ সময় নদীতে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি।রোববার (১৬ আগস্ট) সকাল ৮টার দ
চুয়াডাঙ্গার মোমিনপুর স্টেশন সংলগ্ন স্থানে ট্রেনের ধাক্কায় নারীর মৃত্যু
চুয়াডাঙ্গা সদর উপজেলার মোমিনপুর ইউনিয়নের মোমিনপুর স্টেশনের পাশে রেললাইনে ট্রেনের ধাক্কায় মিনি খাতুন (৬০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। আজ রোববার (১৬ আগস্ট) সকাল আনুমানিক ৯টা ৩০ মিনিটের দিকে এ দুর্ঘটনা ঘটে।নিহত মিনি খাতুন চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার শিয়ালমারী গ্রামের মৃত ইউনুসের স্ত্রী। স্থানীয় সূত্রে জানা যায়, তিনি দীর্ঘদিন ধরে মাথাজনিত সমস্যায় ভুগছিলেন এবং এ বিষয়ে চিকিৎসকের পরামর্শ নিতে গিয়েছিলেন।প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা যায়, সকাল সোয়া ৯টার দিকে মিনি খাতুনকে রেললাইনের ওপর দিয়ে হেঁটে যেত

কক্সবাজারে হোটেল কক্ষ থেকে পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার
কক্সবাজার শহরের বাস টার্মিনাল সংলগ্ন একটি আবাসিক হোটেলের কক্ষ থেকে আতাউল কবির (৫০) নামে এক পুলিশ কনস্টেবলের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।শুক্রবার সন্ধ্যায় ‘ঢাকা হোটেল’-এর ৪০১ নম্বর কক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত আতাউল কবির টেকনাফের হোয়াইক্যং হাইওয়ে পুলিশ ফাঁড়িতে কর্মরত ছিলেন। তার গ্রামের বাড়ি পিরোজপুরের নেছারাবাদ উপজেলায়।পুলিশ জানায়, বৃহস্পতিবার সকাল ১১টার দিকে আতাউল কবির হোটেলটির ৪০১ নম্বর কক্ষে ওঠেন। শুক্রবার দীর্ঘ সময় তার কোনো সাড়া না পেয়ে হোটেলকর্মীরা পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থল


