দুর্ঘটনা

গ্যাসের আগুনে দগ্ধ শিশুর মৃত্যু, হাসপাতালে আশঙ্কাজনক বাবা-মা
08 Aug 2026

গ্যাসের আগুনে দগ্ধ শিশুর মৃত্যু, হাসপাতালে আশঙ্কাজনক বাবা-মা

নারায়ণগঞ্জের বন্দরে গ্যাসের লিকেজ থেকে সৃষ্ট অগ্নিকাণ্ডে দগ্ধ একই পরিবারের আট বছর বয়সী শিশু মারুফ মারা গেছে। এ ঘটনায় তার বাবা ও মা এখনও হাসপাতালে চিকিৎসাধীন। তাদের অবস্থাও আশঙ্কাজনক বলে জানিয়েছে পরিবার।শনিবার (৮ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারুফের মৃত্যু হয়। পরিবারের সদস্যরা বিষয়টি নিশ্চিত করেছেন।এর আগে শুক্রবার (৭ আগস্ট) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার কুড়িপাড়া চাপাতলি এলাকার সেলিম মিয়ার টিনশেড বাসায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে

বন্দরে গ্যাসের লিকেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, শিশুসহ একই পরিবারের তিনজনের অবস্থা আশংকাজনক
07 Aug 2026

বন্দরে গ্যাসের লিকেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, শিশুসহ একই পরিবারের তিনজনের অবস্থা আশংকাজনক

নারায়ণগঞ্জের বন্দর উপজেলার কুড়িপাড়া চাপাতলি এলাকায় গ্যাসের লিকেজ থেকে সৃষ্ট অগ্নিকাণ্ডে শিশুসহ একই পরিবারের তিনজন গুরুতর দগ্ধ হয়েছেন। শুক্রবার (৭ আগস্ট) সকাল সাড়ে ৭টার দিকে সেলিম মিয়ার টিনশেড ভাড়া বাসায় এ দুর্ঘটনা ঘটে।দগ্ধরা হলেন মাইদুল (২৪), তার স্ত্রী বিউটি (২৪) এবং তাদের আট বছর বয়সী ছেলে মারুফ। তারা প্রায় এক বছর ধরে ওই বাসায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিলেন।স্থানীয় বাসিন্দারা তাদের গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে স্থানীয়ভাবে চিকিৎসার ব্যবস্থা করেন। পরে উন্নত চিকিৎসার জন্য রাজধানীর জাতীয় বার

ওসমানীনগরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত বেড়ে ৯, আহত অন্তত ২০
07 Aug 2026

ওসমানীনগরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত বেড়ে ৯, আহত অন্তত ২০

সিলেটের ওসমানীনগর উপজেলার তাজপুর ইউনিয়নের কাশিকাপন এলাকায় সিলেট-ঢাকা মহাসড়কে যাত্রীবাহী দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে এক শিশুসহ ৯ জন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ২০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।শুক্রবার (৭ আগস্ট) সকাল আনুমানিক ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।ওসমানীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম মোস্তফা জানান, সিলেট থেকে ঢাকাগামী ইউনিক পরিবহনের একটি বাস (ঢাকা মেট্রো-ব-১৫-২৫৬৩) এবং বিপরীত দিক থেকে আসা সিলেটগামী বেঙ্গল স্লিপার কোচের একটি বাসের (ঢাকা মেট্রো-ব-১২-৫৯৮৭) মুখো

দেবীগঞ্জে মাছ ধরতে গিয়ে নদীতে ডুবে কৃষকের মৃত্যু, শোকে স্তব্ধ পরিবার
06 Aug 2026

দেবীগঞ্জে মাছ ধরতে গিয়ে নদীতে ডুবে কৃষকের মৃত্যু, শোকে স্তব্ধ পরিবার

পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় ছাতনাই নদীতে জাল দিয়ে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে সুরুজ্জামাল (৪৭) নামে এক কৃষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।বৃহস্পতিবার (৬ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার দেবীডুবা ইউনিয়নের টাকাহারা গ্রামের পাশ দিয়ে বয়ে যাওয়া ছাতনাই নদী থেকে স্থানীয়রা তার মরদেহ উদ্ধার করেন।নিহত সুরুজ্জামাল একই এলাকার মৃত আবুল হোসেনের ছেলে। তিনি পেশায় একজন কৃষক ছিলেন।স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকাল প্রায় ১১টার দিকে বাড়ির পাশ দিয়ে বয়ে যাওয়া ছাতনাই নদীতে মাছ ধরার জন্য জাল বসাতে

ভাঙ্গায় অজ্ঞাত গাড়ির ধাক্কায় প্রাণ গেল প্রবাসী যুবকের
06 Aug 2026

ভাঙ্গায় অজ্ঞাত গাড়ির ধাক্কায় প্রাণ গেল প্রবাসী যুবকের

ফরিদপুরের ভাঙ্গা উপজেলার তারাইল এলাকায় ঢাকা-মাওয়া-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের ফিডার সড়কে অজ্ঞাত একটি দ্রুতগতির গাড়ির ধাক্কায় নুর শেখ (২২) নামে এক প্রবাসী যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। আকস্মিক এ ঘটনায় পরিবার, স্বজন ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।নিহত নুর শেখ ভাঙ্গা উপজেলার চান্দা ইউনিয়নের দিগলকান্দা গ্রামের তুষার শেখের ছেলে। পারিবারিক সূত্রে জানা গেছে, তিনি প্রবাসে কর্মরত ছিলেন। ছুটি কাটাতে সম্প্রতি দেশে ফেরেন এবং পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছিলেন।স্থানীয়রা জানান, বৃহস্পতিবার মোটরসা

উল্লাপাড়ায় এক ঘণ্টার ব্যবধানে দুই প্রাণহানি
06 Aug 2026

উল্লাপাড়ায় এক ঘণ্টার ব্যবধানে দুই প্রাণহানি

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় মাত্র এক ঘণ্টার ব্যবধানে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় দুই ব্যক্তি নিহত হয়েছেন। দুর্ঘটনার পর উভয় ক্ষেত্রেই ঘাতক যান দ্রুত ঘটনাস্থল ছেড়ে পালিয়ে যায়। পুলিশ যানবাহন দুটিকে শনাক্ত ও আটকের চেষ্টা চালাচ্ছে।বৃহস্পতিবার (৬ আগস্ট) দুপুর ১২টার দিকে উপজেলার রামারচর এলাকায় ঢাকা-রাজশাহী মহাসড়কে একটি যাত্রীবাহী বাসের সঙ্গে ব্যাটারিচালিত অটোরিকশার সংঘর্ষ হয়। এতে অটোরিকশাচালক আফতাব আলী (৪০) ঘটনাস্থলেই নিহত হন।নিহত আফতাব আলীর বাড়ি উপজেলার দিয়ারপাড়া গ্রামে। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, সংঘর্ষের পর ‘ন

লালপুরে ত্রিমুখী সংঘর্ষে প্রাণ গেল শ্রমিকের, আহত ২
05 Aug 2026

লালপুরে ত্রিমুখী সংঘর্ষে প্রাণ গেল শ্রমিকের, আহত ২

নাটোরের লালপুরে অ্যাম্বুলেন্স, ব্যাটারিচালিত অটোভ্যান ও ইঞ্জিনচালিত কুত্তা গাড়ির ত্রিমুখী সংঘর্ষে ইয়ারুল ইসলাম (৩০) নামে এক শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুজন গুরুতর আহত হয়েছেন।বুধবার (৫ আগস্ট) ভোরে লালপুর-ঈশ্বরদী আঞ্চলিক মহাসড়কের নবীনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহত ইয়ারুল ইসলাম উপজেলার উধনপাড়া গ্রামের মৃত নাজিম উদ্দীন লেজুর ছেলে। আহতরা হলেন একই উপজেলার উধনপাড়া গ্রামের বাবু হোসেন (৪০) ও লোকমান হোসেন (৫০)। তাদের উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।স্থানীয় সূত্রে জা

ভৈরবে ট্রাকচাপায় প্রাণ হারালেন হাইওয়ে পুলিশের সদস্য
04 Aug 2026

ভৈরবে ট্রাকচাপায় প্রাণ হারালেন হাইওয়ে পুলিশের সদস্য

কর্তব্য পালন করতে গিয়ে আর ফেরা হলো না কনস্টেবল পারভেজ মিয়ার। দুর্ঘটনাকবলিত একটি অটোরিকশা উদ্ধারে যাওয়ার পথে কিশোরগঞ্জের কুলিয়ারচরে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ভৈরব হাইওয়ে থানার এই পুলিশ সদস্য। সহকর্মীকে হারানোর শোকে মুহ্যমান পুরো থানা। সোমবার (৩ আগস্ট) দিবাগত রাত ১২টার দিকে ভৈরব-কিশোরগঞ্জ আঞ্চলিক সড়কের দাড়িয়াকান্দি বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত পারভেজ মিয়া (৩০) হবিগঞ্জ সদর উপজেলার বাসিন্দা। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সোমবার রাতে একটি অটোরিকশা দুর্ঘটনার খবর পেয়ে উদ্ধারকাজে ভৈ

বন্দরে তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, মৃত্যুর কারণ জানতে তদন্ত শুরু
03 Aug 2026

বন্দরে তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, মৃত্যুর কারণ জানতে তদন্ত শুরু

নারায়ণগঞ্জের বন্দর উপজেলার বারৈপাড়া রোড শহীদ মিনার-সংলগ্ন এলাকার একটি বাসা থেকে সুরাইয়া ইসলাম কনা (১৯) নামে এক তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (৩ আগস্ট) সকালে পাঁচতলা ভবনের দ্বিতীয় তলায় নিজ শয়নকক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। তিনি ওই এলাকার বাসিন্দা মিজানুর রহমানের মেয়ে।পারিবারিক সূত্রে জানা যায়, রোববার রাতে কনা নিজ কক্ষে ঘুমাতে যান। সোমবার সকালে গৃহকর্মী টগর বেগম তাকে ডাকতে গেলে ঘরের ভেতরে অস্বাভাবিক পরিস্থিতি দেখতে পান। পরে বিষয়টি পরিবারের সদস্যদের জানানো হলে তারা পু

ফরিদপুরের ভাঙ্গায় খাদে যাত্রীবাহী বাস, আহত অন্তত ২০
02 Aug 2026

ফরিদপুরের ভাঙ্গায় খাদে যাত্রীবাহী বাস, আহত অন্তত ২০

ফরিদপুরের ভাঙ্গা উপজেলার চুমুরদী এলাকায় বরিশাল-ঢাকা মহাসড়কে প্রবল বৃষ্টির মধ্যে নিয়ন্ত্রণ হারিয়ে দশমিনা এক্সপ্রেস পরিবহনের একটি যাত্রীবাহী বাস রাস্তার পাশের পানিভর্তি খাদে পড়ে গেছে। এ ঘটনায় অন্তত ১৫ থেকে ২০ জন যাত্রী আহত হয়েছেন। তবে কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি।রোববার (২ আগস্ট) বিকেলে ঢাকা থেকে ছেড়ে আসা বাসটি ভাঙ্গা উপজেলার চুমুরদী ইউনিয়নের চুমুরদী এলাকায় পৌঁছালে দুর্ঘটনার কবলে পড়ে। খবর পেয়ে ভাঙ্গা ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান পরিচালনা করেন। পরে আহতদের উদ্ধার কর

দর্শনা হল্ট স্টেশনে ট্রেনের ধাক্কায় তরুণীর মৃত্যু, প্ল্যাটফর্মে অক্ষত উদ্ধার ৪ বছরের শিশু
01 Aug 2026

দর্শনা হল্ট স্টেশনে ট্রেনের ধাক্কায় তরুণীর মৃত্যু, প্ল্যাটফর্মে অক্ষত উদ্ধার ৪ বছরের শিশু

চুয়াডাঙ্গার দর্শনা হল্ট স্টেশনে চার বছর বয়সী এক শিশুকে প্ল্যাটফর্মে রেখে ট্রেনের ধাক্কায় এক তরুণীর মৃত্যুর ঘটনা ঘটেছে। এ ঘটনায় স্টেশন এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। শিশুটি অক্ষত অবস্থায় উদ্ধার হলেও আহত ওই নারী চিকিৎসাধীন অবস্থায় মারা যান।শুক্রবার (৩১ জুলাই) দিবাগত রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে দর্শনা হল্ট স্টেশনে এ ঘটনা ঘটে।স্থানীয় সূত্রে জানা যায়, ট্রেন স্টেশনে প্রবেশের সময় ওই নারীর সঙ্গে একটি চার বছর বয়সী শিশু ছিল। একপর্যায়ে শিশুটিকে প্ল্যাটফর্মে রেখে তিনি রেললাইনে চলে গেলে ট্রেনের

কাহালুতে ট্রাকের ধাক্কায় দুমড়ে-মুচড়ে পিকআপ, নিহত ৪
01 Aug 2026

কাহালুতে ট্রাকের ধাক্কায় দুমড়ে-মুচড়ে পিকআপ, নিহত ৪

বগুড়ার কাহালু উপজেলায় ট্রাক ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে চালক, হেলপার ও দুই মাছ ব্যবসায়ীসহ চারজন নিহত হয়েছেন। শনিবার (১ আগস্ট) সকাল ১০টার দিকে উপজেলার কাজীপাড়া বউবাজার এলাকায় বগুড়া-নওগাঁ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নওগাঁ থেকে মাছ বিক্রি করে একটি পিকআপ ভ্যান বগুড়ার দিকে ফিরছিল। পথিমধ্যে কাহালুর কাজীপাড়া বউবাজার এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা নওগাঁগামী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপটিকে সজোরে ধাক্কা দেয়। সংঘর্ষের তীব্রতায় পিকআপটি দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই