দুর্ঘটনা

ভাঙ্গায় মোটরসাইকেলের ধাক্কায় পথচারী ও চালকসহ নিহত ২

প্রিন্ট
ভাঙ্গায় মোটরসাইকেলের ধাক্কায় পথচারী ও চালকসহ নিহত ২

ফরিদপুরের ভাঙ্গায় ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে দ্রুতগতির মোটরসাইকেলের ধাক্কায় এক পথচারী ও মোটরসাইকেল চালকসহ দুজন নিহত হয়েছেন। বুধবার (১৯ আগস্ট) রাত ৮টার দিকে ভাঙ্গা গোলচত্বরসংলগ্ন হাসামদিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন ভাঙ্গা উপজেলার ছিলাধরচর সদরদী এলাকার রিদয় শেখ এবং নগরকান্দা উপজেলার সাকিব মুন্সী। প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, রিদয় শেখ এক্সপ্রেসওয়ে দিয়ে হেঁটে রাস্তা পার হচ্ছিলেন। এ সময় ঢাকা অভিমুখে যাওয়া একটি দ্রুতগতির মোটরসাইকেল তাকে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই রিদয় শেখের মৃত্যু হয়। দুর্ঘটনায় মোটরসাইকেলটির চালক সাকিব মুন্সীও গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। একই দুর্ঘটনায় দুইজনের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। দুর্ঘটনার পর ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের ওই এলাকায় পথচারীদের নিরাপদ চলাচল ও সড়ক পারাপারের বিষয়টিও নতুন করে আলোচনায় এসেছে।

সম্পর্কিত সংবাদ