ঢাকা    মঙ্গলবার, ৩০ জুন ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

ওসমানীনগরে উজ্জ্বল দাশের প্রার্থিতা ঘোষণা

ছবি : প্রতিনিধি

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, ওসমানীনগর উপজেলা শাখার আসন্ন সম্মেলনে সাধারণ সম্পাদক পদে প্রার্থিতা ঘোষণা করেছেন দৈনিক সবুজ সিলেট পত্রিকার ওসমানীনগর প্রতিনিধি ও সমাজকর্মী উজ্জ্বল দাশ।

প্রার্থিতা ঘোষণার পর তিনি উপজেলার সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দ, কাউন্সিলর, বিভিন্ন পূজা মণ্ডপের প্রতিনিধি, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীসহ সর্বস্তরের সনাতনী সম্প্রদায়ের সদস্যদের কাছে দোয়া, সহযোগিতা ও সমর্থন কামনা করেছেন।

এক বিবৃতিতে উজ্জ্বল দাশ বলেন, “দীর্ঘদিন ধরে আমি সাংবাদিকতা, সমাজসেবা এবং ধর্মীয়-সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত রয়েছি। সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালনের সুযোগ পেলে সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল, শক্তিশালী ও জনমুখী করতে কাজ করব।”

তিনি বলেন, সকলকে সঙ্গে নিয়ে সাম্প্রদায়িক সম্প্রীতি, ঐক্য ও ধর্মীয় মূল্যবোধ সমুন্নত রাখার লক্ষ্যে নিরলসভাবে কাজ করতে চান। পাশাপাশি উপজেলার প্রতিটি পূজা মণ্ডপের উন্নয়ন, সনাতন ধর্মাবলম্বীদের স্বার্থ সংরক্ষণ এবং সামাজিক বন্ধন আরও সুদৃঢ় করার প্রতিশ্রুতিও ব্যক্ত করেন।

উজ্জ্বল দাশ আশা প্রকাশ করে বলেন, ওসমানীনগরের সনাতনী সমাজের মানুষের ভালোবাসা, আস্থা ও সমর্থন পেলে তিনি সংগঠনের মাধ্যমে জনগণের কল্যাণে আরও কার্যকর ভূমিকা রাখতে সক্ষম হবেন।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

মঙ্গলবার, ৩০ জুন ২০২৬

ওসমানীনগরে উজ্জ্বল দাশের প্রার্থিতা ঘোষণা

প্রকাশের তারিখ : ০৬ জুন ২০২৬

featured Image

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, ওসমানীনগর উপজেলা শাখার আসন্ন সম্মেলনে সাধারণ সম্পাদক পদে প্রার্থিতা ঘোষণা করেছেন দৈনিক সবুজ সিলেট পত্রিকার ওসমানীনগর প্রতিনিধি ও সমাজকর্মী উজ্জ্বল দাশ।

প্রার্থিতা ঘোষণার পর তিনি উপজেলার সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দ, কাউন্সিলর, বিভিন্ন পূজা মণ্ডপের প্রতিনিধি, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীসহ সর্বস্তরের সনাতনী সম্প্রদায়ের সদস্যদের কাছে দোয়া, সহযোগিতা ও সমর্থন কামনা করেছেন।

এক বিবৃতিতে উজ্জ্বল দাশ বলেন, “দীর্ঘদিন ধরে আমি সাংবাদিকতা, সমাজসেবা এবং ধর্মীয়-সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত রয়েছি। সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালনের সুযোগ পেলে সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল, শক্তিশালী ও জনমুখী করতে কাজ করব।”

তিনি বলেন, সকলকে সঙ্গে নিয়ে সাম্প্রদায়িক সম্প্রীতি, ঐক্য ও ধর্মীয় মূল্যবোধ সমুন্নত রাখার লক্ষ্যে নিরলসভাবে কাজ করতে চান। পাশাপাশি উপজেলার প্রতিটি পূজা মণ্ডপের উন্নয়ন, সনাতন ধর্মাবলম্বীদের স্বার্থ সংরক্ষণ এবং সামাজিক বন্ধন আরও সুদৃঢ় করার প্রতিশ্রুতিও ব্যক্ত করেন।

উজ্জ্বল দাশ আশা প্রকাশ করে বলেন, ওসমানীনগরের সনাতনী সমাজের মানুষের ভালোবাসা, আস্থা ও সমর্থন পেলে তিনি সংগঠনের মাধ্যমে জনগণের কল্যাণে আরও কার্যকর ভূমিকা রাখতে সক্ষম হবেন।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ