আফগানিস্তানের উইকেটকিপার-ব্যাটার রহমানউল্লাহ গুরবাজ এবার লঙ্কা প্রিমিয়ার লিগ (এলপিএল) থেকেও নিজের নাম প্রত্যাহার করে নিয়েছেন। ক্যান্ডি রয়্যালসের হয়ে খেলার কথা থাকলেও দেশের ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্ট শাপাগিজা ক্রিকেট লিগে অংশ নেওয়ার জন্য তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। এর আগে পাকিস্তান সুপার লিগ (পিএসএল) থেকেও নিজেকে সরিয়ে নিয়েছিলেন আফগান এই তারকা।
এলপিএলের ড্রাফটে ক্যান্ডি রয়্যালস গুরবাজকে দলে ভেড়ালেও টুর্নামেন্ট শুরুর আগেই ফ্র্যাঞ্চাইজিটিকে নিজের সিদ্ধান্ত জানিয়ে দেন তিনি। সাম্প্রতিক সময়ে আফগানিস্তানের ঘরোয়া ক্রিকেটের গুরুত্ব বেড়ে যাওয়ায় জাতীয় ক্রিকেট কাঠামোর প্রতি অগ্রাধিকার দিচ্ছেন বলে ধারণা করা হচ্ছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় গুরবাজ বলেন, শাপাগিজা ক্রিকেট লিগে নিজের দায়বদ্ধতার কারণে তিনি এ মৌসুমে ক্যান্ডি রয়্যালসের হয়ে খেলতে পারবেন না। একই সঙ্গে বিকল্প খেলোয়াড় খুঁজে নেওয়ার জন্য ফ্র্যাঞ্চাইজিকে পর্যাপ্ত সময় দিতে ড্রাফটের পরপরই সিদ্ধান্তটি জানানোর কথাও উল্লেখ করেন তিনি।
বিদেশি ফ্র্যাঞ্চাইজি লিগ থেকে গুরবাজের সরে দাঁড়ানোর ঘটনা নতুন নয়। চলতি বছর পেশোয়ার জালমি তাকে সরাসরি চুক্তিতে দলে নিলেও শেষ পর্যন্ত পিএসএলেও অংশ নেননি তিনি।
সেই সময় পাকিস্তান-আফগানিস্তান সীমান্ত উত্তেজনার প্রতিবাদে তিনি টুর্নামেন্ট থেকে সরে দাঁড়িয়েছেন বলে গুঞ্জন উঠেছিল। তবে গুরবাজ কিংবা পেশোয়ার জালমির পক্ষ থেকে এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ০৬ জুন ২০২৬

আপনার মতামত লিখুন