ঢাকা    বুধবার, ০১ জুলাই ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

তিন দিনের সফরে ঢাকায় তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদন
নিজস্ব প্রতিবেদন
প্রকাশ : ০৫ জুন ২০২৬

তিন দিনের সফরে ঢাকায় তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী

তিন দিনের সরকারি সফরে ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। বৃহস্পতিবার রাতে রাজধানীতে পৌঁছালে তাকে স্বাগত জানান পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ এবং প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির।

সফরের প্রথম দিনে রাজধানীর একটি হোটেলে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ও তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর মধ্যে আনুষ্ঠানিক বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। বৈঠকে দ্বিপক্ষীয় সম্পর্ক, বাণিজ্য, বিনিয়োগ, আন্তর্জাতিক সহযোগিতা এবং আঞ্চলিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হতে পারে।

বৈঠক শেষে দুই দেশের মধ্যে সাংস্কৃতিক সহযোগিতা জোরদারে একটি সমঝোতা স্মারক (এমওইউ) সই হওয়ার কথা রয়েছে। পরে দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী যৌথভাবে গণমাধ্যমের সঙ্গে কথা বলবেন।

ঢাকায় কর্মসূচি শেষে হাকান ফিদান কক্সবাজারে যাবেন। সেখানে তিনি রোহিঙ্গা পরিস্থিতি ও সংশ্লিষ্ট কার্যক্রম পরিদর্শন করবেন বলে জানা গেছে।

সফরের দ্বিতীয় দিন শনিবার প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে তার বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এছাড়া দেশের বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গেও মতবিনিময় করবেন তিনি।

২০২০ সালের ডিসেম্বরের পর এটিই বাংলাদেশে কোনো তুর্কি পররাষ্ট্রমন্ত্রীর প্রথম সফর। একই সঙ্গে বিএনপির নেতৃত্বাধীন বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর গুরুত্বপূর্ণ কোনো দেশের পররাষ্ট্রমন্ত্রীর এটিই প্রথম ঢাকা সফর।

কূটনৈতিক সূত্রগুলোর মতে, এই সফর কেবল নিয়মিত দ্বিপক্ষীয় সম্পর্কের অংশ নয়; এর মধ্য দিয়ে গুরুত্বপূর্ণ রাজনৈতিক ও কৌশলগত বার্তাও বহন করা হচ্ছে। চলতি বছরের ফেব্রুয়ারিতে নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর থেকেই তুরস্ক বাংলাদেশের সঙ্গে যোগাযোগ ও সহযোগিতা বাড়ানোর উদ্যোগ নিয়েছে। বিভিন্ন আন্তর্জাতিক ফোরামেও দুই দেশের মধ্যে সমন্বয় ও যোগাযোগ আগের তুলনায় বৃদ্ধি পেয়েছে।

পর্যবেক্ষকদের মতে, সফরটি বাংলাদেশ-তুরস্ক সম্পর্ককে আরও গভীর ও বহুমাত্রিক করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

বিষয় : পররাষ্ট্রমন্ত্রী তুরস্ক

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

বুধবার, ০১ জুলাই ২০২৬

তিন দিনের সফরে ঢাকায় তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী

প্রকাশের তারিখ : ০৫ জুন ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ