চোট থেকে সেরে ওঠার প্রক্রিয়া অব্যাহত থাকায় ব্রাজিলের তারকা ফুটবলার নেইমার দলের সঙ্গে ক্লিভল্যান্ড সফরে যাচ্ছেন না। ফলে শনিবার মিশরের বিপক্ষে ব্রাজিলের বিশ্বকাপ প্রস্তুতি ম্যাচেও তার খেলা হচ্ছে না।
ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন (সিবিএফ) জানিয়েছে, নেইমার নিউ জার্সিতেই অবস্থান করবেন এবং সেখানে ফিজিক্যাল থেরাপি ও পুনর্বাসন কার্যক্রম চালিয়ে যাবেন। তার শারীরিক অবস্থার উন্নতি ঘটাতে বিশেষ নজর দেওয়া হচ্ছে।
চোট ও ফিটনেস সমস্যার কারণে বিশ্বকাপে নেইমারের অংশগ্রহণ নিয়ে আগে থেকেই অনিশ্চয়তা ছিল। যদিও গত ১৮ মে ঘোষিত বিশ্বকাপ স্কোয়াডে তাকে অন্তর্ভুক্ত করেন ব্রাজিলের প্রধান কোচ কার্লো আনচেলত্তি। তবে নতুন করে চোটে আক্রান্ত হয়ে দুই থেকে তিন সপ্তাহের জন্য মাঠের বাইরে চলে যাওয়ায় সেই অনিশ্চয়তা আবারও বেড়েছে।
২০২৩ সালের অক্টোবরের পর আর জাতীয় দলের হয়ে মাঠে নামতে পারেননি নেইমার। দীর্ঘ সময় ধরে চোট ও ফিটনেস সংকটে ভোগা এই ফরোয়ার্ড বর্তমানে রিও ডি জেনিরোতে চলমান দলের অনুশীলনেও অংশ নিতে পারছেন না।
তবে ব্রাজিল কোচিং স্টাফ এখনো আশাবাদী। আনচেলত্তি আগেই জানিয়েছেন, সুস্থ না হওয়া পর্যন্ত নেইমার দলের সঙ্গেই থাকবেন এবং তার জায়গায় বিকল্প কোনো খেলোয়াড় নেওয়ার পরিকল্পনা নেই। তার বিশ্বাস, নেইমার বিশ্বকাপের প্রথম ম্যাচে না খেলতে পারলেও দ্বিতীয় ম্যাচের আগে পুরোপুরি প্রস্তুত হয়ে উঠতে পারবেন।
ব্রাজিলের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা বর্তমানে গ্রেড-২ কাফ স্ট্রেইন সমস্যায় ভুগছেন, যা পায়ের পেশিতে আংশিক ছিঁড়ে যাওয়ার মতো মাঝারি মাত্রার চোট। তবে দলের চিকিৎসক ও কোচিং স্টাফের আশা, আগামী ১৩ জুন মরক্কোর বিপক্ষে বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচের আগেই তিনি ফিটনেস ফিরে পাবেন।
বিশ্বকাপের ‘সি’ গ্রুপে ব্রাজিলের প্রতিপক্ষ মরক্কো, হাইতি ও স্কটল্যান্ড। মরক্কোর বিপক্ষে প্রথম ম্যাচের পর ১৯ জুন হাইতি এবং ২৪ জুন স্কটল্যান্ডের মুখোমুখি হবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।
বিষয় : নেইমার

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ০৫ জুন ২০২৬

আপনার মতামত লিখুন