ওমান উপসাগরে অবস্থানরত যুক্তরাষ্ট্রের একটি ডেস্ট্রয়ার যুদ্ধজাহাজকে লক্ষ্য করে হামলা চালানোর দাবি করেছে ইরানের নৌবাহিনী। তেহরানের অভিযোগ, জাহাজটি ইরানি বাণিজ্যিক জাহাজের বিরুদ্ধে পরিচালিত মার্কিন অভিযানের কমান্ড ও কন্ট্রোল সেন্টার হিসেবে কাজ করছিল। তবে যুক্তরাষ্ট্র এ দাবি প্রত্যাখ্যান করে একে ‘মিথ্যা তথ্য’ বলে অভিহিত করেছে।
ইরানের নৌবাহিনী বুধবার এক বিবৃতিতে জানায়, হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের কর্মকাণ্ড, আন্তর্জাতিক নিয়ম লঙ্ঘন এবং ওমান উপসাগরে ইরানি বাণিজ্যিক জাহাজে হামলার জবাব হিসেবে তারা এ পদক্ষেপ নিয়েছে।
বিবৃতিতে বলা হয়, ইরানের আঞ্চলিক সমুদ্রসীমার দিকে অগ্রসর হওয়া একটি মার্কিন ডেস্ট্রয়ারকে শনাক্ত করার পর সেটিকে লক্ষ্য করে হামলা চালানো হয়। ইরানি নৌবাহিনীর দাবি, তারা যুক্তরাষ্ট্রের ‘শত্রুতামূলক কর্মকাণ্ডের’ কমান্ড ও কন্ট্রোল কেন্দ্রকে নিশানা করেছে।
একই সঙ্গে ইরান জানিয়েছে, অঞ্চলজুড়ে মার্কিন ও ইসরায়েল-সমর্থিত তৎপরতার ওপর তারা নজরদারি অব্যাহত রেখেছে এবং প্রয়োজন হলে আরও পাল্টা ব্যবস্থা নেওয়া হবে।
অন্যদিকে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) ইরানের দাবি সম্পূর্ণভাবে নাকচ করে দিয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় সেন্টকম জানায়, সমুদ্রে মোতায়েন থাকা যুক্তরাষ্ট্রের সামরিক সম্পদ নিরাপদ রয়েছে এবং স্বাভাবিকভাবেই তাদের কার্যক্রম পরিচালনা করছে। তাদের দাবি, ইরান ঘটনাটি নিয়ে ভুয়া তথ্য প্রচার করছে।
সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনা নতুন মাত্রা পাওয়ার মধ্যে এই পরস্পরবিরোধী দাবি সামনে এলো। তবে হামলার ঘটনায় কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের বিষয়ে স্বাধীনভাবে যাচাই করা তথ্য এখনো প্রকাশিত হয়নি।
বিষয় : ইরান

মঙ্গলবার, ৩০ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ০৪ জুন ২০২৬

আপনার মতামত লিখুন