ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

১২ মামলায় জামিনের পর কারামুক্ত হলেন আইভী

নিজস্ব প্রতিবেদন
নিজস্ব প্রতিবেদন
প্রকাশ : ০৪ জুন ২০২৬

১২ মামলায় জামিনের পর কারামুক্ত হলেন আইভী

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পেয়েছেন। বুধবার রাতে গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে জামিনে মুক্তি দেওয়া হয় তাকে।

সম্প্রতি বৈষম্যবিরোধী আন্দোলন ঘিরে দায়ের হওয়া হত্যাসহ ১২টি পৃথক মামলায় তার জামিন বহাল রাখেন আপিল বিভাগ। ফলে তার মুক্তির পথে থাকা আইনি জটিলতা দূর হয়।

কারা অধিদপ্তরের সহকারী মহাপরিদর্শক (মিডিয়া) মো. জান্নাত-উল ফরহাদ জানান, বুধবার ১২ মামলায় সেলিনা হায়াৎ আইভীর জামিনের আদেশ কারাগারে পৌঁছায়। তার বিরুদ্ধে অন্য কোনো আটকাদেশ না থাকায় রাত ১০টা ৮ মিনিটে তাকে মুক্তি দেওয়া হয়।

সেলিনা হায়াৎ আইভী ২০০৩ থেকে ২০১১ সাল পর্যন্ত নারায়ণগঞ্জ পৌরসভার মেয়র হিসেবে দায়িত্ব পালন করেন। পরে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন গঠনের পর টানা তিনবার মেয়র নির্বাচিত হন তিনি। জেলা আওয়ামী লীগের সাবেক জ্যেষ্ঠ সহ-সভাপতি হিসেবেও রাজনৈতিক অঙ্গনে সক্রিয় ছিলেন।

বিষয় : আইভী

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

১২ মামলায় জামিনের পর কারামুক্ত হলেন আইভী

প্রকাশের তারিখ : ০৪ জুন ২০২৬

featured Image

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পেয়েছেন। বুধবার রাতে গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে জামিনে মুক্তি দেওয়া হয় তাকে।

সম্প্রতি বৈষম্যবিরোধী আন্দোলন ঘিরে দায়ের হওয়া হত্যাসহ ১২টি পৃথক মামলায় তার জামিন বহাল রাখেন আপিল বিভাগ। ফলে তার মুক্তির পথে থাকা আইনি জটিলতা দূর হয়।

কারা অধিদপ্তরের সহকারী মহাপরিদর্শক (মিডিয়া) মো. জান্নাত-উল ফরহাদ জানান, বুধবার ১২ মামলায় সেলিনা হায়াৎ আইভীর জামিনের আদেশ কারাগারে পৌঁছায়। তার বিরুদ্ধে অন্য কোনো আটকাদেশ না থাকায় রাত ১০টা ৮ মিনিটে তাকে মুক্তি দেওয়া হয়।

সেলিনা হায়াৎ আইভী ২০০৩ থেকে ২০১১ সাল পর্যন্ত নারায়ণগঞ্জ পৌরসভার মেয়র হিসেবে দায়িত্ব পালন করেন। পরে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন গঠনের পর টানা তিনবার মেয়র নির্বাচিত হন তিনি। জেলা আওয়ামী লীগের সাবেক জ্যেষ্ঠ সহ-সভাপতি হিসেবেও রাজনৈতিক অঙ্গনে সক্রিয় ছিলেন।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ