ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

১২ মামলায় জামিনের পর কারামুক্ত হলেন আইভী

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পেয়েছেন। বুধবার রাতে গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে জামিনে মুক্তি দেওয়া হয় তাকে।সম্প্রতি বৈষম্যবিরোধী আন্দোলন ঘিরে দায়ের হওয়া হত্যাসহ ১২টি পৃথক মামলায় তার জামিন বহাল রাখেন আপিল বিভাগ। ফলে তার মুক্তির পথে থাকা আইনি জটিলতা দূর হয়।কারা অধিদপ্তরের সহকারী মহাপরিদর্শক (মিডিয়া) মো. জান্নাত-উল ফরহাদ জানান, বুধবার ১২ মামলায় সেলিনা হায়াৎ আইভীর জামিনের আদেশ কারাগারে পৌঁছায়। তার বিরুদ্ধে অন্য কোনো আটকাদেশ না থাকায় রাত ১০টা ৮ মিনিটে তাকে মুক্তি দেওয়া হয়। সেলিনা হায়াৎ আইভী ২০০৩ থেকে ২০১১ সাল পর্যন্ত নারায়ণগঞ্জ পৌরসভার মেয়র হিসেবে দায়িত্ব পালন করেন। পরে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন গঠনের পর টানা তিনবার মেয়র নির্বাচিত হন তিনি। জেলা আওয়ামী লীগের সাবেক জ্যেষ্ঠ সহ-সভাপতি হিসেবেও রাজনৈতিক অঙ্গনে সক্রিয় ছিলেন।

১২ মামলায় জামিনের পর কারামুক্ত হলেন আইভী