ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

ডেঙ্গু রোগীদের পরীক্ষায় ৮০ শতাংশ ছাড়ের আহ্বান

নিজস্ব প্রতিবেদন
নিজস্ব প্রতিবেদন
প্রকাশ : ০২ জুন ২০২৬

ডেঙ্গু রোগীদের পরীক্ষায় ৮০ শতাংশ ছাড়ের আহ্বান

ডেঙ্গু আক্রান্ত রোগীদের চিকিৎসা ব্যয় কমাতে বেসরকারি হাসপাতালগুলোকে বিশেষ উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি বলেছেন, ডেঙ্গু রোগীদের বিভিন্ন পরীক্ষার খরচে সর্বোচ্চ ৮০ শতাংশ পর্যন্ত ছাড় দেওয়ার বিষয়টি বিবেচনায় আনা উচিত। পাশাপাশি বেসরকারি হাসপাতালগুলোতে ডেঙ্গু রোগীদের জন্য অন্তত ১০ শতাংশ শয্যা সংরক্ষণেরও আহ্বান জানিয়েছেন তিনি।

মঙ্গলবার সচিবালয়ে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ডেঙ্গু প্রতিরোধ, চিকিৎসা ও গাইডলাইন বিষয়ক এক সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন মন্ত্রী।

তিনি জানান, ডেঙ্গু রোগীদের চিকিৎসা ব্যয় কমানোর লক্ষ্যে বেসরকারি হাসপাতালগুলোর সঙ্গে আলোচনা হয়েছে। উদাহরণ দিয়ে তিনি বলেন, কোনো রোগীর পরীক্ষার খরচ ১০ হাজার টাকা হলে সেখানে ৮ হাজার টাকা পর্যন্ত ছাড় দেওয়ার বিষয়টি বিবেচনা করা হচ্ছে।

তবে হেমোরেজিক ডেঙ্গুসহ জটিল রোগীদের চিকিৎসা সংশ্লিষ্ট চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী নির্ধারিত হবে বলে জানান তিনি।

বর্তমান ডেঙ্গু পরিস্থিতি সম্পর্কে মন্ত্রী বলেন, এখন পর্যন্ত কয়েকজন রোগী শনাক্ত হয়েছেন এবং পরিস্থিতি মোকাবিলায় সরকার সর্বাত্মক প্রস্তুতি নিয়েছে। ডেঙ্গু সংক্রমণ শূন্যে রাখতে সরকার কাজ করছে উল্লেখ করে তিনি বলেন, পরিস্থিতি প্রতিদিন পর্যবেক্ষণ করা হচ্ছে।

সাখাওয়াত হোসেন আরও জানান, দেশের বিভাগীয় কমিশনার, সিটি করপোরেশন ও জেলা প্রশাসনের সঙ্গে নিয়মিত ভার্চ্যুয়াল বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। উপজেলা পর্যায়েও সমন্বয় সভা আয়োজনের পাশাপাশি চিকিৎসকদের প্রশিক্ষণ কার্যক্রম জোরদার করা হচ্ছে।

মশা নিধনে ব্যবহৃত কীটনাশকের কার্যকারিতা প্রসঙ্গে তিনি বলেন, পরীক্ষাগারে নমুনা যাচাই করে এর কার্যকারিতা নিশ্চিত করা হয়েছে। তবে মাঠপর্যায়ে স্প্রে কার্যক্রমে কিছু অনিয়মের অভিযোগ পাওয়া গেছে, যা বাড়তি তদারকির মাধ্যমে নিয়ন্ত্রণে আনার উদ্যোগ নেওয়া হবে।

বিষয় : ডেঙ্গু

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

ডেঙ্গু রোগীদের পরীক্ষায় ৮০ শতাংশ ছাড়ের আহ্বান

প্রকাশের তারিখ : ০২ জুন ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ