ঢাকা    মঙ্গলবার, ৩০ জুন ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

গৃহকর্মী থেকে প্রতিমন্ত্রী, কলিতার রাজনৈতিক উত্থান যেভাবে

নিজস্ব প্রতিবেদন
নিজস্ব প্রতিবেদন
প্রকাশ : ০২ জুন ২০২৬

গৃহকর্মী থেকে প্রতিমন্ত্রী, কলিতার রাজনৈতিক উত্থান যেভাবে

অভাব-অনটনের মধ্যে গৃহকর্মীর কাজ করে জীবন শুরু করা কলিতা মাঝি এখন ভারতের পশ্চিমবঙ্গ সরকারের প্রতিমন্ত্রী। চলতি বছরের বিধানসভা নির্বাচনে আউশগ্রাম আসন থেকে জয়ী হওয়ার পর তিনি সোমবার (১ জুন) প্রতিমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন।

সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, একসময় মাসে মাত্র আড়াই হাজার রুপি বেতনে বিভিন্ন বাড়িতে গৃহকর্মীর কাজ করতেন কলিতা মাঝি। আর্থিক সংকটে তার পড়াশোনা বন্ধ হয়ে যায়। সংসারের দায়িত্ব নিতে গিয়ে তিনি দীর্ঘদিন গৃহকর্মী হিসেবেই কাজ করেন। বর্তমানে তার স্বামী একজন প্লাম্বার এবং তাদের ছেলে স্কুলে পড়াশোনা করছে।

রাজনৈতিক জীবনের শুরুতে তিনি বুথ পর্যায়ের কর্মী হিসেবে বিজেপিতে যুক্ত হন। ২০১৪ সাল থেকে দলটির সঙ্গে সক্রিয়ভাবে কাজ শুরু করেন তিনি। ২০২১ সালের বিধানসভা নির্বাচনে প্রথমবার প্রার্থী হলেও তিনি পরাজিত হন। তবে ২০২৬ সালের নির্বাচনে দ্বিতীয়বার সুযোগ পেয়ে আউশগ্রাম আসন থেকে জয়ী হন।

সোমবার কলকাতার রাজভবনে রাজ্যপাল আর. এন. রবি নতুন মন্ত্রীদের শপথবাক্য পাঠ করান। এই দফায় মোট ৩৫ জন নতুন মন্ত্রী শপথ নেন, যার মধ্যে ১৩ জন পূর্ণমন্ত্রী, তিনজন স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী এবং ১৯ জন প্রতিমন্ত্রী রয়েছেন।

শপথ গ্রহণের পর কলিতা মাঝি বলেন, তিনি কখনো ভাবেননি যে বিধায়ক বা মন্ত্রী হতে পারবেন। তার ভাষায়, রাজনৈতিক যাত্রার শুরুতে তিনি শুধু নিজের এলাকা নিয়েই কাজ করতেন, তবে এখন পুরো পশ্চিমবঙ্গের দায়িত্ব তার কাঁধে এসেছে।

নতুন এই মন্ত্রিসভা সম্প্রসারণের মাধ্যমে মোট সদস্য সংখ্যা ৪১ জনে দাঁড়িয়েছে। রাজনৈতিক মহলে তার এই উত্থানকে সামাজিক ও অর্থনৈতিক বাধা অতিক্রমের একটি দৃষ্টান্ত হিসেবে দেখা হচ্ছে।

বিষয় : ভারত পশ্চিমবঙ্গ বিজেপি কলিতা মাঝি

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

মঙ্গলবার, ৩০ জুন ২০২৬

গৃহকর্মী থেকে প্রতিমন্ত্রী, কলিতার রাজনৈতিক উত্থান যেভাবে

প্রকাশের তারিখ : ০২ জুন ২০২৬

featured Image

অভাব-অনটনের মধ্যে গৃহকর্মীর কাজ করে জীবন শুরু করা কলিতা মাঝি এখন ভারতের পশ্চিমবঙ্গ সরকারের প্রতিমন্ত্রী। চলতি বছরের বিধানসভা নির্বাচনে আউশগ্রাম আসন থেকে জয়ী হওয়ার পর তিনি সোমবার (১ জুন) প্রতিমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন।

সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, একসময় মাসে মাত্র আড়াই হাজার রুপি বেতনে বিভিন্ন বাড়িতে গৃহকর্মীর কাজ করতেন কলিতা মাঝি। আর্থিক সংকটে তার পড়াশোনা বন্ধ হয়ে যায়। সংসারের দায়িত্ব নিতে গিয়ে তিনি দীর্ঘদিন গৃহকর্মী হিসেবেই কাজ করেন। বর্তমানে তার স্বামী একজন প্লাম্বার এবং তাদের ছেলে স্কুলে পড়াশোনা করছে।

রাজনৈতিক জীবনের শুরুতে তিনি বুথ পর্যায়ের কর্মী হিসেবে বিজেপিতে যুক্ত হন। ২০১৪ সাল থেকে দলটির সঙ্গে সক্রিয়ভাবে কাজ শুরু করেন তিনি। ২০২১ সালের বিধানসভা নির্বাচনে প্রথমবার প্রার্থী হলেও তিনি পরাজিত হন। তবে ২০২৬ সালের নির্বাচনে দ্বিতীয়বার সুযোগ পেয়ে আউশগ্রাম আসন থেকে জয়ী হন।

সোমবার কলকাতার রাজভবনে রাজ্যপাল আর. এন. রবি নতুন মন্ত্রীদের শপথবাক্য পাঠ করান। এই দফায় মোট ৩৫ জন নতুন মন্ত্রী শপথ নেন, যার মধ্যে ১৩ জন পূর্ণমন্ত্রী, তিনজন স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী এবং ১৯ জন প্রতিমন্ত্রী রয়েছেন।

শপথ গ্রহণের পর কলিতা মাঝি বলেন, তিনি কখনো ভাবেননি যে বিধায়ক বা মন্ত্রী হতে পারবেন। তার ভাষায়, রাজনৈতিক যাত্রার শুরুতে তিনি শুধু নিজের এলাকা নিয়েই কাজ করতেন, তবে এখন পুরো পশ্চিমবঙ্গের দায়িত্ব তার কাঁধে এসেছে।

নতুন এই মন্ত্রিসভা সম্প্রসারণের মাধ্যমে মোট সদস্য সংখ্যা ৪১ জনে দাঁড়িয়েছে। রাজনৈতিক মহলে তার এই উত্থানকে সামাজিক ও অর্থনৈতিক বাধা অতিক্রমের একটি দৃষ্টান্ত হিসেবে দেখা হচ্ছে।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ