ঢাকা    বুধবার, ০১ জুলাই ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

রোমানিয়া ড্রোন ইস্যুতে ন্যাটোকে পাল্টা হুঁশিয়ারি মস্কোর

নিজস্ব প্রতিবেদন
নিজস্ব প্রতিবেদন
প্রকাশ : ৩১ মে ২০২৬

রোমানিয়া ড্রোন ইস্যুতে ন্যাটোকে পাল্টা হুঁশিয়ারি মস্কোর

রোমানিয়ায় একটি ড্রোন বিধ্বস্ত হওয়ার ঘটনাকে কেন্দ্র করে ন্যাটো ও রাশিয়ার মধ্যে নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে। ন্যাটোর কড়া প্রতিক্রিয়ার পর ইউরোপীয় নেতাদের উদ্দেশে কঠোর সতর্কবার্তা দিয়েছেন রাশিয়ার নিরাপত্তা পরিষদের উপপ্রধান দিমিত্রি মেদভেদেভ। তার দাবি, ইউরোপের বিভিন্ন দেশে ড্রোন প্রবেশের ঘটনা ভবিষ্যতেও ঘটতে পারে এবং সে ক্ষেত্রে ইউরোপীয় নাগরিকদের শান্তিতে বসবাস করা কঠিন হয়ে উঠবে।

শুক্রবার দেওয়া এক প্রতিক্রিয়ায় মেদভেদেভ বলেন, রোমানিয়ায় বিধ্বস্ত ড্রোনটি রাশিয়ার ছিল কি না, তা এখনো নিশ্চিতভাবে প্রমাণিত হয়নি। তার মতে, এ ঘটনার জেরে ইউরোপীয় নেতাদের ক্ষোভ প্রকাশের যথেষ্ট ভিত্তি নেই, কারণ তারা কার্যত রাশিয়ার বিরুদ্ধে চলমান সংঘাতে সম্পৃক্ত।

তিনি বলেন, যুদ্ধ চলমান থাকায় এ ধরনের ঘটনা আবারও ঘটতে পারে। বিশেষ করে যেসব অঞ্চলে ইউক্রেনের জন্য ড্রোন উৎপাদন বা সামরিক সরঞ্জাম প্রস্তুত করা হচ্ছে, সেসব এলাকা বেশি ঝুঁকির মুখে থাকতে পারে।

মেদভেদেভ আরও অভিযোগ করেন, ইউরোপীয় দেশগুলোর সরবরাহ করা ড্রোন, অস্ত্রের যন্ত্রাংশ ও গোয়েন্দা তথ্য প্রতিদিন রাশিয়ার বিরুদ্ধে ব্যবহৃত হচ্ছে। এর ফলে রাশিয়ার আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং বেসামরিক নাগরিক হতাহত হচ্ছেন বলেও দাবি করেন তিনি।

এর আগে ন্যাটো রোমানিয়ার ঘটনাকে কেন্দ্র করে মস্কোর বিরুদ্ধে বেপরোয়া আচরণের অভিযোগ তোলে এবং জোটভুক্ত দেশগুলোর প্রতিটি ভূখণ্ড রক্ষায় নিজেদের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে। রোমানিয়ার দাবি, ইউক্রেনে হামলার সময় একটি রুশ ড্রোন দেশটির একটি আবাসিক ভবনে আঘাত হানে।

এদিকে রাশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাস জানিয়েছে, ঘটনাটি সম্পর্কে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন-কে অবহিত করা হয়েছে। একই সঙ্গে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, কনস্টান্টায় অবস্থিত রুশ দূতাবাস বন্ধ করে দেওয়ার রোমানিয়ার সিদ্ধান্তের দ্রুত জবাব দেবে মস্কো।

সূত্র: টিআরটি ওয়ার্ল্ড

বিষয় : রাশিয়া ন্যাটো

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

বুধবার, ০১ জুলাই ২০২৬

রোমানিয়া ড্রোন ইস্যুতে ন্যাটোকে পাল্টা হুঁশিয়ারি মস্কোর

প্রকাশের তারিখ : ৩১ মে ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ