নরসিংদীর শিবপুর উপজেলার আশ্রাফপুর এলাকায় প্রাইভেটকার ও বিভাটেক (ব্যাটারিচালিত অটোরিকশা) এর মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত এবং একজন আহত হয়েছেন।
শনিবার (৩০ মে) সকাল আনুমানিক ১১টার দিকে আশ্রাফপুর এলাকার কুমারটেক ও মনুরটেকের মাঝামাঝি স্থানে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, শিবপুর থেকে মনোহরদীর উদ্দেশ্যে যাওয়ার পথে একটি প্রাইভেটকারের সঙ্গে বিপরীত দিক থেকে আসা বিভাটেকের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় উভয় যানবাহন নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে যায়।
দুর্ঘটনায় বিভাটেকে থাকা জুনায়েদ (১৩), পিতা- আলামিন, গ্রাম- লাকুশি এবং বিভাটেক চালক রুবেল (১৯), পিতা- খোরশেদ, গ্রাম- লাকুশি গুরুতর আহত হন। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় মাহফুজা (৩৫) নামের এক নারী আহত হয়েছেন। তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে বলে জানা গেছে।
দুর্ঘটনার পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাকবলিত প্রাইভেটকারটি জব্দ করে থানায় নিয়ে আসে।

মঙ্গলবার, ৩০ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ৩০ মে ২০২৬

আপনার মতামত লিখুন