ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

রংপুরে এক মাসে বিশেষ অভিযানে ৪৪২ জন গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২৬ মে ২০২৬

রংপুরে এক মাসে বিশেষ অভিযানে ৪৪২ জন গ্রেফতার
ছবিঃ সংগ্রহীত

রংপুর মহানগরীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে বিশেষ অভিযান চালিয়ে এক মাসে ৪৪২ জনকে গ্রেফতার করেছে মেট্রোপলিটন পুলিশ। গ্রেফতারদের মধ্যে ওয়ারেন্টভুক্ত, মাদক মামলার আসামি ও অন্যান্য অপরাধে জড়িতরা রয়েছেন।

মঙ্গলবার (২৬ মে) দুপুরে রংপুর মেট্রোপলিটন পুলিশ কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পুলিশ কমিশনার মোহাম্মদ আবদুল মাবুদ।

তিনি বলেন, দায়িত্ব গ্রহণের পর থেকেই নগরীতে পুলিশিং কার্যক্রম আরও সক্রিয় করা হয়েছে। আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে নিয়মিত টহল ও বিশেষ অভিযান জোরদার করা হয়েছে।

পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, গত এক মাসে ১১০ জন ওয়ারেন্টভুক্ত আসামি, ৮৭ জন মাদক মামলার আসামি এবং ২৪৫ জন বিভিন্ন মামলার আসামিকে গ্রেফতার করা হয়। সব মিলিয়ে মোট গ্রেফতার দাঁড়ায় ৪৪২ জনে।

অভিযানে মাদকবিরোধী কার্যক্রমের অংশ হিসেবে বিপুল পরিমাণ মাদকও জব্দ করা হয়েছে। এর মধ্যে রয়েছে ৮ কেজি গাঁজা, ১,৪৭৫ পিস ইয়াবা, ৮৮ বোতল ফেনসিডিল, ৩.২ গ্রাম হেরোইন, ২৫টি ইনজেকশন এবং ৩১ লিটার চোলাই মদ।

কমিশনার আরও জানান, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত রয়েছে এবং এ ধরনের অভিযান নিয়মিতভাবে চলবে। তিনি এ কাজে স্থানীয় জনগণ ও গণমাধ্যমের সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।

উল্লেখ্য, মোহাম্মদ আবদুল মাবুদ এক মাস আগে রংপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার হিসেবে যোগ দেন। যোগদানের পর থেকেই তিনি বিশেষ অভিযান কার্যক্রম জোরদার করেন।

এস.আর 

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

রংপুরে এক মাসে বিশেষ অভিযানে ৪৪২ জন গ্রেফতার

প্রকাশের তারিখ : ২৬ মে ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ