পবিত্র ঈদুল আজহা উপলক্ষে রাজধানীর দুই সিটি করপোরেশনের আওতাধীন নির্ধারিত পশুর হাটগুলোকে ঘিরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ।
সোমবার (২৫ মে) বেলা সাড়ে ১১টার পর গাবতলী বাস টার্মিনাল ও পশুর হাট পরিদর্শন শেষে তিনি বলেন, প্রতিটি হাটে দৃশ্যমান পুলিশ মোতায়েনের পাশাপাশি সাব-কন্ট্রোল রুম ও ওয়াচ টাওয়ার স্থাপন করা হয়েছে। জাল নোট শনাক্তে বাংলাদেশ ব্যাংকের সহায়তায় বিশেষ মেশিন রাখা হয়েছে এবং লেনদেন সহজ করতে মোবাইল ব্যাংকিং বুথও চালু করা হয়েছে।
ডিএমপি কমিশনার জানান, পশুর হাটে জাল নোট, অজ্ঞান ও মলম পার্টির তৎপরতা রোধে ডিবি পুলিশের পাশাপাশি সাদা পোশাকে বিশেষ টিম ২৪ ঘণ্টা দায়িত্ব পালন করছে। বড় অঙ্কের নগদ অর্থ পরিবহনের ক্ষেত্রে মানি এস্কর্ট সার্ভিস চালু রাখা হয়েছে।
তিনি আরও বলেন, হাট, বাস টার্মিনাল, ব্যাংক, ঈদগাহ এবং ফাঁকা ঢাকার নিরাপত্তায় আলাদা পরিকল্পনা বাস্তবায়ন করা হচ্ছে। প্রতিটি গুরুত্বপূর্ণ স্থানে সিসি ক্যামেরার মাধ্যমে সার্বক্ষণিক নজরদারি চলছে।
ঈদযাত্রাকে কেন্দ্র করে যাত্রীচাপ সামাল দিতে সায়েদাবাদ, গাবতলী ও মহাখালী বাস টার্মিনাল, সদরঘাট লঞ্চ টার্মিনাল এবং কমলাপুর রেলস্টেশনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এসব স্থানে কন্ট্রোল রুম ও ওয়াচ টাওয়ারের মাধ্যমে পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে।
ডিএমপি কমিশনার বলেন, যাত্রী হয়রানি, অতিরিক্ত ভাড়া আদায়, টিকেট কালোবাজারি ও ছিনতাই প্রতিরোধে নিয়মিত মোবাইল কোর্ট ও টহল জোরদার করা হয়েছে। হাইওয়ে পুলিশের সঙ্গে সমন্বয় করে রাজধানীর প্রবেশ ও প্রস্থানপথগুলো যানজটমুক্ত রাখতে কাজ চলছে।
তিনি আরও জানান, ফিটনেসবিহীন যানবাহন ও অবৈধ পার্কিংয়ের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হচ্ছে। পাশাপাশি পশুর হাটের কারণে প্রধান সড়কে যানজট এড়াতে নির্ধারিত সীমানার বাইরে পশু রাখা সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে।
সব মিলিয়ে ঈদযাত্রা নির্বিঘ্ন রাখতে এবং পশুর হাটগুলোতে নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে ডিএমপির সদস্যরা ২৪ ঘণ্টা মাঠে থাকবে বলে জানান তিনি।
এস.আর

শনিবার, ৩০ মে ২০২৬
প্রকাশের তারিখ : ২৫ মে ২০২৬

আপনার মতামত লিখুন