দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. জিল্লুর রহমান প্রায় আট মাস দায়িত্ব পালন শেষে স্থানীয় বাসিন্দাদের উদ্দেশে আবেগঘন কৃতজ্ঞতা ও বিদায় বার্তা দিয়েছেন।
গত ১৯ মে ২০২৬ তারিখে তিনি সর্বশেষ অফিস কার্যক্রম সম্পন্ন করেন। পরে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় তিনি নবাবগঞ্জবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং দায়িত্ব পালনকালে কোনোভাবে কারও মনে কষ্ট দিয়ে থাকলে ক্ষমা প্রার্থনা করেন।
বার্তায় তিনি লেখেন, দীর্ঘ সময় প্রশাসনিক ব্যস্ততার কারণে আনুষ্ঠানিকভাবে সবার সঙ্গে বিদায় নেওয়া সম্ভব হয়নি। এজন্য তিনি দুঃখ প্রকাশ করেন এবং সবার কাছে ক্ষমা চান।
দায়িত্বকালীন সময়ে নেওয়া বিভিন্ন উদ্যোগের কথা উল্লেখ করে তিনি জানান, উপজেলার মাদক, জুয়া ও অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। পাশাপাশি বাজার মনিটরিংয়ের মাধ্যমে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, সড়ক ও জনপথে অবৈধ দোকানপাট উচ্ছেদসহ বিভিন্ন শৃঙ্খলা কার্যক্রম চালানো হয়।
তিনি আরও বলেন, স্থানীয় উন্নয়ন কর্মকাণ্ডের অংশ হিসেবে সিতাকোট বিহারের নামফলক, “আই লাভ নবাবগঞ্জ” সাইনবোর্ড এবং নবাবগঞ্জ জাতীয় উদ্যানের প্রবেশদ্বারসহ বিভিন্ন অবকাঠামোগত কাজ বাস্তবায়নে ভূমিকা রাখা হয়েছে।
ইউএনও মো. জিল্লুর রহমান তার বার্তায় নবাবগঞ্জবাসীর সহযোগিতার জন্য কৃতজ্ঞতা জানান এবং সবাইকে নিরাপদ ও ভালো থাকার আহ্বান জানান।
স্থানীয় সূত্রে জানা যায়, ২০২৫ সালের অক্টোবর মাসে দায়িত্ব গ্রহণের পর তিনি প্রশাসনিক কার্যক্রমে গতি আনতে এবং বিভিন্ন অনিয়মের বিরুদ্ধে কঠোর অবস্থান নিতে সক্রিয় ভূমিকা রাখেন। তাঁর সময়ে উপজেলায় একাধিক উন্নয়নমূলক উদ্যোগ দৃশ্যমান হয়েছে বলে স্থানীয়রা জানান।
এস.আর

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২৩ মে ২০২৬

আপনার মতামত লিখুন