দিনাজপুরের নবাবগঞ্জে অষ্টম শ্রেণির এক স্কুলছাত্রীকে মোটরসাইকেলে তুলে নিয়ে যৌনপীড়নের অভিযোগে দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শনিবার (২৩ মে) বেলা ২টার দিকে নিজ নিজ বাড়ি থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলো— উপজেলার গোলাপগঞ্জ ইউনিয়নের ফতেপুর মাড়াষ গ্রামের এনামুল হকের ছেলে শাহরিয়ার মিম (২১) এবং ছোট মহেশপুর গ্রামের ইজাজুল হকের ছেলে লাবু হোসেন (২৩)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নবাবগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির এক ছাত্রী সকালে প্রাইভেট পড়া শেষে বাড়ি ফিরছিল। বেলা সাড়ে ১০টার দিকে নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে পৌঁছালে ওই দুই যুবক কৌশলে তাকে একটি মোটরসাইকেলে তুলে নেয়। পরে মেয়েটিকে স্থানীয় বন বিট এলাকায় নিয়ে গিয়ে যৌনপীড়ন করা হয়।
ঘটনার পর ভুক্তভোগী ছাত্রীর দাদী খাদিজা খাতুন বাদী হয়ে নবাবগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। মামলার প্রেক্ষিতে পুলিশ দ্রুত অভিযানে নামে।
নবাবগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মাহামুদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, "অভিযোগ পাওয়ার পরপরই পুলিশ তৎপরতা শুরু করে। বেলা ২টার দিকে আসামিদের নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়েছে। এই ঘটনার সাথে ব্যবহৃত মোটরসাইকেলটিও জব্দ করা হয়েছে।"
আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২৩ মে ২০২৬

আপনার মতামত লিখুন