ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

যানজট নিরসনে আব্দুল্লাহপুরে নতুন পেভমেন্ট উদ্বোধন

নিজস্ব প্রতিনিধি
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ : ২৩ মে ২০২৬

যানজট নিরসনে আব্দুল্লাহপুরে নতুন পেভমেন্ট উদ্বোধন

ঈদযাত্রা সামনে রেখে রাজধানীর আব্দুল্লাহপুর এলাকায় যানজট কমাতে ১৬০ মিটার দীর্ঘ রিজিড পেভমেন্ট চালু করেছে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ। ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গুরুত্বপূর্ণ এই অংশ দ্রুত সংস্কার করায় স্বস্তি ফিরেছে যাত্রী ও পরিবহন চালকদের মাঝে।

শনিবার প্রকল্প এলাকা পরিদর্শন শেষে সেতু বিভাগের সচিব ও বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক মোহাম্মদ আবদুর রউফ আনুষ্ঠানিকভাবে নতুন পেভমেন্টটি যান চলাচলের জন্য উন্মুক্ত ঘোষণা করেন।

সংশ্লিষ্টরা জানান, আব্দুল্লাহপুর ইন্টারসেকশন রাজধানীর অন্যতম ব্যস্ত প্রবেশপথ হওয়ায় প্রতিদিনই এখানে দীর্ঘ যানজট তৈরি হতো। নতুন রিজিড পেভমেন্ট চালুর ফলে ভারী যানবাহনের চলাচল আরও সহজ হবে এবং ঈদে ঘরমুখো মানুষের দুর্ভোগ অনেকটাই কমবে বলে আশা করা হচ্ছে।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

যানজট নিরসনে আব্দুল্লাহপুরে নতুন পেভমেন্ট উদ্বোধন

প্রকাশের তারিখ : ২৩ মে ২০২৬

featured Image

ঈদযাত্রা সামনে রেখে রাজধানীর আব্দুল্লাহপুর এলাকায় যানজট কমাতে ১৬০ মিটার দীর্ঘ রিজিড পেভমেন্ট চালু করেছে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ। ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গুরুত্বপূর্ণ এই অংশ দ্রুত সংস্কার করায় স্বস্তি ফিরেছে যাত্রী ও পরিবহন চালকদের মাঝে।

শনিবার প্রকল্প এলাকা পরিদর্শন শেষে সেতু বিভাগের সচিব ও বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক মোহাম্মদ আবদুর রউফ আনুষ্ঠানিকভাবে নতুন পেভমেন্টটি যান চলাচলের জন্য উন্মুক্ত ঘোষণা করেন।

সংশ্লিষ্টরা জানান, আব্দুল্লাহপুর ইন্টারসেকশন রাজধানীর অন্যতম ব্যস্ত প্রবেশপথ হওয়ায় প্রতিদিনই এখানে দীর্ঘ যানজট তৈরি হতো। নতুন রিজিড পেভমেন্ট চালুর ফলে ভারী যানবাহনের চলাচল আরও সহজ হবে এবং ঈদে ঘরমুখো মানুষের দুর্ভোগ অনেকটাই কমবে বলে আশা করা হচ্ছে।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ