ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

রাষ্ট্রকাঠামো সংস্কার ছাড়া টেকসই গণতন্ত্র সম্ভব নয়: মিয়া গোলাম পরওয়ার

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২৩ মে ২০২৬

রাষ্ট্রকাঠামো সংস্কার ছাড়া টেকসই গণতন্ত্র সম্ভব নয়: মিয়া গোলাম পরওয়ার
ছবিঃ সংগ্রহীত

রাষ্ট্রীয় ব্যবস্থার মৌলিক সংস্কার ছাড়া দেশে টেকসই গণতন্ত্র প্রতিষ্ঠা করা কঠিন হবে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার

শনিবার (২৩ মে) সকালে বরিশাল নগরীর লাইন রোডের একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত জামায়াতের দুই দিনব্যাপী রুকন শিক্ষা শিবিরের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, তরুণদের অংশগ্রহণে যে পরিবর্তনের প্রত্যাশা তৈরি হয়েছে, তা বাস্তবায়ন করতে হলে রাষ্ট্রের কাঠামোগত সংস্কার জরুরি। তার মতে, সংবিধান ও শাসনব্যবস্থাকে এমনভাবে ঢেলে সাজাতে হবে যাতে ভবিষ্যতে কোনো শাসক এককেন্দ্রিক ক্ষমতার দিকে যেতে না পারে এবং সব স্তরে জবাবদিহি নিশ্চিত থাকে।

জুলাই সনদ প্রসঙ্গ টেনে তিনি দাবি করেন, জনগণের প্রত্যাশা অনুযায়ী রাষ্ট্র পরিচালনা না হওয়ায় শুরু থেকেই হতাশা তৈরি হয়েছে। একই সঙ্গে গণভোট ও রাজনৈতিক সিদ্ধান্তে জনগণের মতামত যথাযথভাবে প্রতিফলিত হয়নি বলেও মন্তব্য করেন তিনি।

মিয়া গোলাম পরওয়ার আরও বলেন, নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় এলেও সরকার ধীরে ধীরে জনগণ থেকে দূরে সরে যাচ্ছে এবং প্রতিশ্রুতি থেকে বিচ্যুত হচ্ছে। তার দাবি, বর্তমান সাংবিধানিক কাঠামোয় প্রধানমন্ত্রীর হাতে ক্ষমতা বেশি কেন্দ্রীভূত থাকায় ভারসাম্যপূর্ণ শাসনব্যবস্থা গড়ে ওঠে না।

তবে তিনি স্পষ্ট করে বলেন, তারা নির্বাচনের ফল মেনে নিয়েছেন এবং তাৎক্ষণিকভাবে সরকারের পদত্যাগ দাবি করছেন না। বরং জনগণের ম্যান্ডেট অনুযায়ী পূর্ণ মেয়াদে দায়িত্ব পালন করে প্রয়োজনীয় সাংবিধানিক সংস্কার করার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে জামায়াতের কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন। পুরো অনুষ্ঠান সঞ্চালনা করেন মহানগর সহকারী সেক্রেটারি মাওলানা আতিকুল্লাহ।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

রাষ্ট্রকাঠামো সংস্কার ছাড়া টেকসই গণতন্ত্র সম্ভব নয়: মিয়া গোলাম পরওয়ার

প্রকাশের তারিখ : ২৩ মে ২০২৬

featured Image

রাষ্ট্রীয় ব্যবস্থার মৌলিক সংস্কার ছাড়া দেশে টেকসই গণতন্ত্র প্রতিষ্ঠা করা কঠিন হবে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার

শনিবার (২৩ মে) সকালে বরিশাল নগরীর লাইন রোডের একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত জামায়াতের দুই দিনব্যাপী রুকন শিক্ষা শিবিরের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, তরুণদের অংশগ্রহণে যে পরিবর্তনের প্রত্যাশা তৈরি হয়েছে, তা বাস্তবায়ন করতে হলে রাষ্ট্রের কাঠামোগত সংস্কার জরুরি। তার মতে, সংবিধান ও শাসনব্যবস্থাকে এমনভাবে ঢেলে সাজাতে হবে যাতে ভবিষ্যতে কোনো শাসক এককেন্দ্রিক ক্ষমতার দিকে যেতে না পারে এবং সব স্তরে জবাবদিহি নিশ্চিত থাকে।

জুলাই সনদ প্রসঙ্গ টেনে তিনি দাবি করেন, জনগণের প্রত্যাশা অনুযায়ী রাষ্ট্র পরিচালনা না হওয়ায় শুরু থেকেই হতাশা তৈরি হয়েছে। একই সঙ্গে গণভোট ও রাজনৈতিক সিদ্ধান্তে জনগণের মতামত যথাযথভাবে প্রতিফলিত হয়নি বলেও মন্তব্য করেন তিনি।

মিয়া গোলাম পরওয়ার আরও বলেন, নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় এলেও সরকার ধীরে ধীরে জনগণ থেকে দূরে সরে যাচ্ছে এবং প্রতিশ্রুতি থেকে বিচ্যুত হচ্ছে। তার দাবি, বর্তমান সাংবিধানিক কাঠামোয় প্রধানমন্ত্রীর হাতে ক্ষমতা বেশি কেন্দ্রীভূত থাকায় ভারসাম্যপূর্ণ শাসনব্যবস্থা গড়ে ওঠে না।

তবে তিনি স্পষ্ট করে বলেন, তারা নির্বাচনের ফল মেনে নিয়েছেন এবং তাৎক্ষণিকভাবে সরকারের পদত্যাগ দাবি করছেন না। বরং জনগণের ম্যান্ডেট অনুযায়ী পূর্ণ মেয়াদে দায়িত্ব পালন করে প্রয়োজনীয় সাংবিধানিক সংস্কার করার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে জামায়াতের কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন। পুরো অনুষ্ঠান সঞ্চালনা করেন মহানগর সহকারী সেক্রেটারি মাওলানা আতিকুল্লাহ।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ