ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

রামিসা হত্যা মামলায় আসামিপক্ষে না দাঁড়ানোর সিদ্ধান্ত ঢাকা বারের

নিজস্ব প্রতিবেদন
নিজস্ব প্রতিবেদন
প্রকাশ : ২২ মে ২০২৬

রামিসা হত্যা মামলায় আসামিপক্ষে না দাঁড়ানোর সিদ্ধান্ত ঢাকা বারের

শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যার ঘটনায় দায়ের হওয়া মামলায় আসামিপক্ষে কোনো আইনজীবী মামলা পরিচালনা করবেন না বলে সিদ্ধান্ত নিয়েছে ঢাকা আইনজীবী সমিতি। শুক্রবার সকালে অ্যাডভোকেট নজরুল ইসলাম এক ফেসবুক পোস্টে জানান, ঢাকা বারের কার্যনির্বাহী কমিটির সিদ্ধান্ত অনুযায়ী সমিতির কোনো আইনজীবী এই মামলায় আসামিপক্ষে দাঁড়াবেন না।

গত মঙ্গলবার রাজধানীর পল্লবীর একটি ফ্ল্যাটের খাটের নিচ থেকে রামিসার মস্তকবিহীন মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে বাথরুমে রাখা একটি বালতির ভেতর থেকে তার বিচ্ছিন্ন মাথা পাওয়া যায়। এ ঘটনায় পল্লবী থানায় হত্যা মামলা দায়ের করা হয়।

ঘটনার পর পুলিশ প্রথমে প্রধান আসামি সোহেল রানার স্ত্রী স্বপ্না আক্তারকে গ্রেপ্তার করে। পরে নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকা থেকে সোহেল রানাকে আটক করা হয়। পুলিশ জানায়, গ্রেপ্তারের পর আদালতে তিনি রামিসাকে ধর্ষণ ও হত্যার দায় স্বীকার করে জবানবন্দি দিয়েছেন।

তদন্তসংশ্লিষ্ট সূত্র জানায়, সকালে বাসা থেকে বের হওয়ার পর সোহেল রানা রামিসাকে নিজের কক্ষে ডেকে নেয়। সেখানে তাকে ধর্ষণের পর হত্যা করা হয় বলে অভিযোগ রয়েছে। পরে মরদেহ গোপনেরও চেষ্টা করা হয়।

পুলিশের ভাষ্য, ঘটনার পর স্থানীয়রা সোহেল রানার স্ত্রীকে আটক করলেও অভিযুক্ত জানালার গ্রিল কেটে পালিয়ে যায়। পরে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

রামিসা হত্যা মামলায় আসামিপক্ষে না দাঁড়ানোর সিদ্ধান্ত ঢাকা বারের

প্রকাশের তারিখ : ২২ মে ২০২৬

featured Image

শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যার ঘটনায় দায়ের হওয়া মামলায় আসামিপক্ষে কোনো আইনজীবী মামলা পরিচালনা করবেন না বলে সিদ্ধান্ত নিয়েছে ঢাকা আইনজীবী সমিতি। শুক্রবার সকালে অ্যাডভোকেট নজরুল ইসলাম এক ফেসবুক পোস্টে জানান, ঢাকা বারের কার্যনির্বাহী কমিটির সিদ্ধান্ত অনুযায়ী সমিতির কোনো আইনজীবী এই মামলায় আসামিপক্ষে দাঁড়াবেন না।

গত মঙ্গলবার রাজধানীর পল্লবীর একটি ফ্ল্যাটের খাটের নিচ থেকে রামিসার মস্তকবিহীন মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে বাথরুমে রাখা একটি বালতির ভেতর থেকে তার বিচ্ছিন্ন মাথা পাওয়া যায়। এ ঘটনায় পল্লবী থানায় হত্যা মামলা দায়ের করা হয়।

ঘটনার পর পুলিশ প্রথমে প্রধান আসামি সোহেল রানার স্ত্রী স্বপ্না আক্তারকে গ্রেপ্তার করে। পরে নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকা থেকে সোহেল রানাকে আটক করা হয়। পুলিশ জানায়, গ্রেপ্তারের পর আদালতে তিনি রামিসাকে ধর্ষণ ও হত্যার দায় স্বীকার করে জবানবন্দি দিয়েছেন।

তদন্তসংশ্লিষ্ট সূত্র জানায়, সকালে বাসা থেকে বের হওয়ার পর সোহেল রানা রামিসাকে নিজের কক্ষে ডেকে নেয়। সেখানে তাকে ধর্ষণের পর হত্যা করা হয় বলে অভিযোগ রয়েছে। পরে মরদেহ গোপনেরও চেষ্টা করা হয়।

পুলিশের ভাষ্য, ঘটনার পর স্থানীয়রা সোহেল রানার স্ত্রীকে আটক করলেও অভিযুক্ত জানালার গ্রিল কেটে পালিয়ে যায়। পরে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ