আসন্ন ঈদযাত্রাকে সামনে রেখে নৌপথে যাত্রী নিরাপত্তা নিশ্চিত করতে কঠোর অবস্থানে গেছে নৌপরিবহন মন্ত্রণালয়। লঞ্চ ও অন্যান্য নৌযানে অতিরিক্ত যাত্রী বহন, ছাদে যাত্রী ওঠানো এবং মাঝ নদী থেকে ছোট নৌকা বা স্পিডবোটের মাধ্যমে যাত্রী পরিবহন সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। মন্ত্রণালয় জানিয়েছে, নৌযানের ধারণক্ষমতার বাইরে যাত্রী বহন করলে সংশ্লিষ্ট মালিক ও কর্তৃপক্ষের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। প্রয়োজনে রুট পারমিট ও লাইসেন্স বাতিলের পাশাপাশি জরিমানা এবং অন্যান্য শাস্তিমূলক পদক্ষেপ গ্রহণ করা হবে। যাত্রীদের নিরাপদ ও স্বস্তিদায়ক ভ্রমণ নিশ্চিত করতে দেশের বিভিন্ন নৌঘাটে নজরদারি বাড়ানো হয়েছে। একই সঙ্গে বিআইডব্লিউটিএ ও আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বয়ে মোবাইল কোর্ট পরিচালনার নির্দেশ দেওয়া হয়েছে। নৌপরিবহন মন্ত্রণালয়ের পক্ষ থেকে যাত্রীদেরও সচেতন থাকার আহ্বান জানানো হয়েছে। ঝুঁকিপূর্ণভাবে ভ্রমণ না করা এবং অতিরিক্ত যাত্রী বহনকারী নৌযানে না ওঠার পরামর্শ দেওয়া হয়েছে।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২১ মে ২০২৬

আপনার মতামত লিখুন