বিএনপির অঙ্গ সংগঠন জাতীয়তাবাদী যুবদলের ঢাকা মহানগর উত্তর শাখার আসন্ন কমিটি ঘিরে রাজনৈতিক অঙ্গনে আলোচনা শুরু হয়েছে। তৃণমূল পর্যায়ে দাবি উঠেছে, দীর্ঘদিন আন্দোলন-সংগ্রামে সক্রিয়, নির্যাতিত ও কারাবরণকারী নেতাদের নেতৃত্বে আনা উচিত।
এই প্রেক্ষাপটে সাবেক ছাত্রনেতা ও ঢাকা মহানগর উত্তর যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মো. আমিনুল হক হিমেল আলোচনায় রয়েছেন। তিনি সরকারি তিতুমীর কলেজ ছাত্রদল থেকে রাজনৈতিক জীবন শুরু করেন এবং বিভিন্ন পর্যায়ে ছাত্রদল ও যুবদলের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন।
তার বিরুদ্ধে একাধিক রাজনৈতিক মামলা এবং কারাবরণের ঘটনা রয়েছে বলে উল্লেখ করা হয়। ২০২২ সালের ৭ ডিসেম্বর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সংঘর্ষে তিনি আহত হন এবং দীর্ঘ চিকিৎসার পর আবারও রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয় হন।
তার সমর্থকদের দাবি, আন্দোলন-সংগ্রামে ভূমিকা রাখা নেতাদের মূল্যায়ন করা হলে সংগঠন আরও শক্তিশালী হবে।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ১৯ মে ২০২৬

আপনার মতামত লিখুন