ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

নওগাঁ সদরে অবৈধ ইটভাটায় অভিযান, ৩ লাখ টাকা জরিমানা

ছবি: প্রতিনিধি

নওগাঁ সদর উপজেলায় অবৈধভাবে পরিচালিত একটি ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট অভিযান চালিয়ে ৩ লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে।

পরিবেশ অধিদপ্তর, নওগাঁ জেলা কার্যালয়ের উদ্যোগে এবং জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহ মো. রাশেদের নেতৃত্বে শনিবার (১৭ মে ২০২৬) এ অভিযান পরিচালিত হয়। নওগাঁ সদর উপজেলার খাট্টাসাহাপুর এলাকায় “মেসার্স গোলাম ফারুক অ্যান্ড ব্রাদার্স” নামের ইটভাটাটি পরিবেশগত ছাড়পত্র ও জেলা প্রশাসনের লাইসেন্স ছাড়াই পরিচালিত হচ্ছিল বলে অভিযোগ পাওয়া যায়। পরে মোবাইল কোর্টের মাধ্যমে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে মামলা করা হয় এবং তাৎক্ষণিকভাবে ৩ লাখ টাকা অর্থদণ্ড আরোপ ও আদায় করা হয়।

অভিযান চলাকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট আজহারুল ইসলাম উপস্থিত ছিলেন। পাশাপাশি পরিবেশ অধিদপ্তর নওগাঁ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. নাজমুল হোসাইন প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন। আইনশৃঙ্খলা রক্ষায় নওগাঁ জেলা পুলিশের একটি দল সার্বিক নিরাপত্তা নিশ্চিত করে।

পরিবেশ অধিদপ্তর জানিয়েছে, পরিবেশ সুরক্ষা এবং অবৈধ ইটভাটার বিরুদ্ধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

নওগাঁ সদরে অবৈধ ইটভাটায় অভিযান, ৩ লাখ টাকা জরিমানা

প্রকাশের তারিখ : ১৭ মে ২০২৬

featured Image

নওগাঁ সদর উপজেলায় অবৈধভাবে পরিচালিত একটি ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট অভিযান চালিয়ে ৩ লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে।

পরিবেশ অধিদপ্তর, নওগাঁ জেলা কার্যালয়ের উদ্যোগে এবং জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহ মো. রাশেদের নেতৃত্বে শনিবার (১৭ মে ২০২৬) এ অভিযান পরিচালিত হয়। নওগাঁ সদর উপজেলার খাট্টাসাহাপুর এলাকায় “মেসার্স গোলাম ফারুক অ্যান্ড ব্রাদার্স” নামের ইটভাটাটি পরিবেশগত ছাড়পত্র ও জেলা প্রশাসনের লাইসেন্স ছাড়াই পরিচালিত হচ্ছিল বলে অভিযোগ পাওয়া যায়। পরে মোবাইল কোর্টের মাধ্যমে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে মামলা করা হয় এবং তাৎক্ষণিকভাবে ৩ লাখ টাকা অর্থদণ্ড আরোপ ও আদায় করা হয়।

অভিযান চলাকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট আজহারুল ইসলাম উপস্থিত ছিলেন। পাশাপাশি পরিবেশ অধিদপ্তর নওগাঁ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. নাজমুল হোসাইন প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন। আইনশৃঙ্খলা রক্ষায় নওগাঁ জেলা পুলিশের একটি দল সার্বিক নিরাপত্তা নিশ্চিত করে।

পরিবেশ অধিদপ্তর জানিয়েছে, পরিবেশ সুরক্ষা এবং অবৈধ ইটভাটার বিরুদ্ধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ