ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সোহানা ইন্টারন্যাশনাল বিজনেস অ্যাওয়ার্ড পেলেন সাংবাদিক নাজমুল মন্ডল

নিজস্ব প্রতিবেদন
নিজস্ব প্রতিবেদন
প্রকাশ : ১৬ মে ২০২৬

সোহানা ইন্টারন্যাশনাল বিজনেস অ্যাওয়ার্ড পেলেন সাংবাদিক নাজমুল মন্ডল

দেশের সফল উদ্যোক্তা, ব্যবসায়ী এবং বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদান রাখা গুণীজনদের সম্মাননা জানাতে ১৫ মে, ২০২৬ (শুক্রবার) রাজধানীর মালিবাগ মোড়ে অবস্থিত ‘স্কাই সিটি হোটেল’-এ জমকালো আয়োজনের মাধ্যমে অনুষ্ঠিত হলো  ‘সোহানা ইন্টারন্যাশনাল বিজনেস অ্যাওয়ার্ড ২০২৬ (সিজন ২)’। 

অনুষ্ঠানে সাংবাদিক ও মানবাধিকার কর্মী ক্যাটাগরিতে ঢাকা টুডে,র সিটি রিপোর্টার নাজমুল ইসলাম মন্ডলকে অ্যাওয়ার্ড প্রদান করা হয়। 

​সোহানা ফ্যাশন আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন টাঙ্গাইল-৭ আসনের মাননীয় সংসদ সদস্য  আবুল কালাম আজাদ সিদ্দিকী। পুরো অনুষ্ঠানটি উপস্থাপনা করেন জনপ্রিয় উপস্থাপক দেবাশীষ বিশ্বাস। 

অ্যাওয়ার্ড অনুষ্ঠানটির সভাপতির দায়িত্ব পালন করেন মোঃ আকাশ এবং অনুষ্ঠানটির সম্পূর্ণ পরিচালনা করেন অনুষ্ঠানের প্রধান আয়োজক লুবনা আক্তার।

​এবারের অ্যাওয়ার্ড প্রোগ্রামে দেশের খ্যাতিমান ব্যক্তিবর্গ, চলচ্চিত্র ও টেলিভিশন সেলিব্রেটি, সফল ব্যবসায়ী এবং গণমাধ্যম ব্যক্তিত্বদের পাশাপাশি সামাজিক কাজে বিশেষ অবদানের জন্য বিভিন্ন ক্যাটাগরিতে সম্মাননা স্মারক প্রদান করা হয়। অনুষ্ঠানের মিডিয়া পার্টনার হিসেবে কাজ করেন এটিএন বাংলা (ATN Bangla)।

​আয়োজক প্রতিষ্ঠান ‘সোহানা ইন্টারন্যাশনাল বিজনেস অ্যাওয়ার্ড ’-এর পক্ষ থেকে লুবনা আক্তার জানান, এই উদ্যোগের মাধ্যমে সৃজনশীল এবং সাহসী ব্যবসায়িক প্রচেষ্টাকে উৎসাহিত করা হচ্ছে, যা জাতীয় অর্থনীতি ও সামাজিক উন্নয়নে ভূমিকা রাখবে।

উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মামুন রহমান,  মোহাম্মদ ইমরান, ডেবিড সরকার,শাখাওয়াত হোসেন শুভ, মোঃ রুহুল আমিন সালমান, কক্সবাজার টুরিস্ট পুলিশের অতিঃ ডিআইজি আপেল মাহমুদ,ইসমাইল হোসেন রকি,হুমায়ুন সরকার, সারওয়ার হোসেন, গোলাম শাহরিয়ায় কবির।

আজীবন সম্মাননা প্রদান করা হয় চিত্রনায়ক মাসুদ পারভেজ সোহেল রানা ও মোহাম্মদ আব্দুল নূর, চেয়ারম্যান সুফিয়া নূর ফাউন্ডেশন।

তাছাড়াও বিভিন্ন ক্যাটাগরিতে মোট ৫৬ জনকে অ্যাওয়ার্ড প্রদান করা হবে।

অনুষ্ঠানে বাংলাদেশের জনপ্রিয় তারকা শিল্পীদের মধ্যে অ্যাওয়ার্ড পেয়েছেন  ডি এ তায়েব,পীরজাদা শহীদুল হারুন,রেনু রুজিনা,গৌতম সাহা,জয় চৌধুরী, ইয়ামিন হক ববি,বারিসা হক,প্রার্থনা ফারদিন দিঘী,রাজ রিপা, রবি চৌধুরী,আকাশ মাহমুদ, কুসুম শিকদার, সুলতানা ইয়াসমিন লায়লা,দেবাশীষ বিশ্বাস,এডফ খান, মৌসুমী আক্তার সালমা, নশিন আদিবা,  সামন্তী সুমী,তমা রশিদ, জিকে শান্ত, উম্মে আম্মারা নাইরা প্রমূখ।

গণমাধ্যম কর্মীদের মধ্যে অ্যাওয়ার্ড পেয়েছেন ভাবনা আহমেদ, সিনিয়র নিউজ প্রেজেন্টার এটিএন বাংলা, সিনথিয়া হক, নিউজ পেজেন্টার এটিএন বাংলা,শফিকুল ইসলাম ভূঁইয়া,সাধারণ সম্পাদক, গাজীপুর জেলা প্রেস ক্লাব, নাজমুল ইসলাম মন্ডল, সিটি রিপোর্টার ঢাকা টুডে।

বিদেশি নাগরিক,ওয়ান জিং এবং হুইল চেয়ার ক্রিকেটার নূর মোহাম্মদ কে অ্যাওয়ার্ড প্রদান করা হয়।

অনুষ্ঠান শেষে সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান অনুষ্ঠানটির আয়োজক লুবনা আক্তার।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

সোহানা ইন্টারন্যাশনাল বিজনেস অ্যাওয়ার্ড পেলেন সাংবাদিক নাজমুল মন্ডল

প্রকাশের তারিখ : ১৬ মে ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ