ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

ভাড়া না দিয়ে উল্টো বাড়ির মালিককে ফেসবুকে কুরুচিপূর্ণ পোস্ট: সাংবাদিক পরিচয় দেওয়া নারীকে ঘিরে বন্দরে বিক্ষোভ

নারায়ণগঞ্জের বন্দরে টানা চার মাসের বাড়িভাড়া চাওয়াকে কেন্দ্র করে বাড়িওয়ালার ছবি ব্যবহার করে সামাজিক যোগাযোগমাধ্যমে কুরুচিপূর্ণ পোস্ট দেওয়ার অভিযোগ উঠেছে তানজিনা আক্তার লিপি নামের এক নারী ভাড়াটিয়ার বিরুদ্ধে। নিজেকে ‘সাংবাদিক’ পরিচয় দিয়ে বিভিন্ন মানুষকে ভয়ভীতি প্রদর্শন ও জিম্মি করার অভিযোগে ওই নারীকে ঘিরে রোববার (১৬ আগস্ট) বিকেলে কদমরসূল কলেজ মাঠপাড়া এলাকায় চরম উত্তেজনা ও বিক্ষোভের ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

ঘটনার বিবরণ তুলে ধরে কদমরসূল কলেজ মাঠপাড়া এলাকার ওই আটতলা ভবনের কেয়ারটেকার নাবিদুর রহমান নোবেল জানান, অভিযুক্ত লিপি গত চার বছর ধরে ভবনটিতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করছেন। বর্তমানে তাঁর কাছে চার মাসের বাড়িভাড়া বাবদ মোট ৪০ হাজার টাকা পাওনা রয়েছে। উক্ত পাওনা টাকা দাবি করায় তিনি গালিগালাজ, বিভিন্ন ধরনের ভয়ভীতি এবং ‘জেল খাটানোর’ হুমকি দেন। নোবেল আরও জানান, ভাড়া চাওয়ার জেরে গত শনিবার রাতে ভবনের মালিকের ছবি ব্যবহার করে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি কুরুচিপূর্ণ পোস্ট করেন লিপি।

রোববার বিকেলে পোস্টটি স্থানীয়দের নজরে এলে এলাকায় তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। প্রতিবাদে স্থানীয় নারী-পুরুষরা বিক্ষুব্ধ হয়ে ওঠেন এবং কয়েকজন নারী লিপিকে বাসা থেকে বের করে দেন। মুহূর্তের মধ্যেই ঘটনাস্থলে কয়েকশ ক্ষুব্ধ এলাকাবাসী জড়ো হয়ে বিক্ষোভ প্রদর্শন করতে থাকেন।

স্থানীয় অধিবাসীদের অভিযোগ, ওই নারী দীর্ঘদিন ধরে নিজেকে সাংবাদিক পরিচয় দিয়ে মানুষকে ভয়ভীতি দেখিয়ে অসৎ উদ্দেশ্যে জিম্মি করে টাকা-পয়সা আদায় করে আসছিলেন। তাঁর এমন নানা অসামাজিক ও হয়রানিমূলক কর্মকাণ্ডে পুরো এলাকাবাসী অতিষ্ঠ হয়ে উঠেছিলেন।

তবে এসব অভিযোগের বিষয়ে অভিযুক্ত তানজিনা আক্তার লিপির কোনো বক্তব্য পাওয়া যায়নি।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন জানান, “সংবাদ পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি শান্ত করে। স্থানীয়দের অভিযোগ, ওই নারী সাংবাদিক পরিচয়ের অপব্যবহার করে বিভিন্ন মানুষের সম্মানহানি ও ভয়ভীতি দেখিয়ে অর্থ আদায় করতেন। এমনকি স্থানীয় বেশ কয়েকজন দোকানদারও তাঁর কাছে টাকা পান বলে অভিযোগ করেছেন।”

তিনি আরও জানান, উদ্ভূত পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে অভিযুক্ত নারীকে প্রাথমিক সতর্ক করা হয়েছে। ঘটনাটি তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

ভাড়া না দিয়ে উল্টো বাড়ির মালিককে ফেসবুকে কুরুচিপূর্ণ পোস্ট: সাংবাদিক পরিচয় দেওয়া নারীকে ঘিরে বন্দরে বিক্ষোভ

প্রকাশের তারিখ : ১৭ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ