চুয়াডাঙ্গা জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দের সঙ্গে জেলা পুলিশের আয়োজনে বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ ১০ আগস্ট বিকাল ৫:৩০ মিনিটে চুয়াডাঙ্গা পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এ মতবিনিময় সভায় পুলিশ সুপার মোহাম্মদ রুহুল কবীর খানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা রেঞ্জের ডিআইজি মোঃ মোস্তাফিজুর রহমান,
মতবিনিময় সভায় চুয়াডাঙ্গা জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, বিদ্যমান অপরাধের ধরন ও কারণ, অপরাধ নিয়ন্ত্রণ ও নির্মূলে জেলা পুলিশের গৃহীত পদক্ষেপ এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে সাংবাদিকদের সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনা অনুষ্ঠিত হয়। একইসঙ্গে অপরাধ প্রতিরোধ, জনসচেতনতা বৃদ্ধি এবং জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতির আরও উন্নয়নে পুলিশ ও গণমাধ্যমের পারস্পরিক সহযোগিতা জোরদারের বিষয়ে আলোচনা করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে ডিআইজি মোঃ মোস্তাফিজুর রহমান বলেন, বর্তমানে যুবসমাজের একটি অংশ মাদক ও অনলাইন জুয়ার মতো ক্ষতিকর কর্মকাণ্ডে আসক্ত হয়ে পড়ছে, যা ব্যক্তি, পরিবার ও সমাজজীবনে নেতিবাচক প্রভাব ফেলছে এবং সামাজিক শান্তি ও শৃঙ্খলা বিনষ্ট করছে। এ ধরনের সামাজিক অভিশাপ নির্মূলে আইনগত ব্যবস্থাপনার পাশাপাশি ব্যাপক জনসচেতনতা সৃষ্টি করা প্রয়োজন।
তিনি কিশোর গ্যাং, নারীর প্রতি সহিংসতা, ইন্টেলিজেন্স বেইজড ও টেকনোলজি বেইজড পুলিশিং, কমিউনিটি বেইজড পুলিশিং, যানজট নিরসন, খেলাধুলা এবং সুস্থ ধারার বিনোদনের ওপর গুরুত্বারোপ করেন।
তিনি আরও বলেন, মাদক ও অনলাইন জুয়ার মতো সামাজিক অপরাধ প্রতিরোধে পুলিশকে আইন প্রয়োগের পাশাপাশি পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, জনপ্রতিনিধি, সামাজিক সংগঠন, গণমাধ্যমসহ সমাজের সর্বস্তরের মানুষকে সম্পৃক্ত করে সম্মিলিতভাবে কাজ করতে হবে। বস্তুনিষ্ঠ, দায়িত্বশীল ও জনকল্যাণমুখী সাংবাদিকতার মাধ্যমে গণমাধ্যম জনসচেতনতা সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
মতবিনিময় সভায় উপস্থিত সাংবাদিকবৃন্দ চুয়াডাঙ্গা জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ নিয়ন্ত্রণ, জননিরাপত্তা এবং বিভিন্ন অপরাধসংক্রান্ত বিষয়ে তাদের মতামত ও মূল্যবান পরামর্শ তুলে ধরেন। আলোচনায় উত্থাপিত বিষয়সমূহ গুরুত্বের সঙ্গে বিবেচনা করে অপরাধ নিয়ন্ত্রণ, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির আরও উন্নয়নে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণের বিষয়ে আশ্বস্ত করা হয়।
সভায় চুয়াডাঙ্গা জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ১০ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন