সাতক্ষীরার শ্যামনগর উপজেলা প্রেস ক্লাবের বিদায়ী কমিটির শেষ সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সংগঠনের গত দুই বছরের কার্যক্রম পর্যালোচনার পাশাপাশি আসন্ন নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশন গঠন, সম্ভাব্য নির্বাচনী সময়সূচি এবং সাংগঠনিক বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
শনিবার (১ আগস্ট) বেলা ১১টায় উপজেলা প্রেস ক্লাবের হলরুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন শ্যামনগর উপজেলা প্রেস ক্লাবের সভাপতি মো. ছামিউল আযম মনির। সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক এস এম মোস্তফা কামাল।
সভায় বক্তব্য দেন প্রেস ক্লাবের সহ-সভাপতি জাহিদুল ইসলাম সুমন, যুগ্ম সাধারণ সম্পাদক তপন কুমার বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক জি. এম. আব্দুল কাদের, দপ্তর সম্পাদক মেহেদী হাসান মারুফ, কার্যকরী সদস্য সাইদুল ইসলাম সাঈদ এবং সদস্য আসাদুজ্জামান লিটন, মো. আরিফুজ্জামান আরিফ, অনাথ কুমার মণ্ডল, সুলতান শাজাহান, আব্দুল আহাদসহ অন্যান্য সদস্যরা।
বক্তারা বিদায়ী কমিটির গত দুই বছরের কর্মকাণ্ড, সংগঠনের অর্জন, সীমাবদ্ধতা এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে মতামত তুলে ধরেন। একই সঙ্গে প্রেস ক্লাবের ঐক্য, পেশাদারিত্ব এবং সাংবাদিকদের মধ্যে পারস্পরিক সহযোগিতা আরও সুদৃঢ় করার ওপর গুরুত্বারোপ করেন।
সভায় আসন্ন কমিটি গঠনের লক্ষ্যে একটি গ্রহণযোগ্য, অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। এ সময় নির্বাচন কমিশন গঠন, নির্বাচনের সম্ভাব্য সময়সূচি, আচরণবিধি প্রণয়ন এবং সদস্যদের অংশগ্রহণ নিশ্চিত করার বিষয়ে বিভিন্ন প্রস্তাব উপস্থাপন করা হয়। উপস্থিত সদস্যরা সর্বসম্মতিক্রমে একটি নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণের ওপর গুরুত্ব দেন।
সভা শেষে সভাপতি মো. ছামিউল আযম মনির উপস্থিত সদস্যদের ধন্যবাদ জানিয়ে বলেন, প্রেস ক্লাবের মর্যাদা, ঐক্য ও পেশাদার সাংবাদিকতার মান অক্ষুণ্ন রাখতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। তিনি আশা প্রকাশ করেন, আগামী নির্বাচনের মাধ্যমে একটি শক্তিশালী, দক্ষ ও গতিশীল নেতৃত্ব প্রতিষ্ঠিত হবে, যা শ্যামনগর উপজেলা প্রেস ক্লাবকে আরও সমৃদ্ধ ও কার্যকর সংগঠন হিসেবে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ০২ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন