শনিবার (২২ আগস্ট) বিকেল ৫টায় খুলনা নগরীর সোনাডাঙ্গা এলাকার ১২৫/৬ সাত্তার বিশ্বাস সড়কে সংগঠনের প্রধান কার্যালয়ে আয়োজিত পরিচিতি সভার মধ্য দিয়ে নতুন কমিটির আনুষ্ঠানিক আত্মপ্রকাশ ঘটে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুস্তাফিজ গ্রুপ অব কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক আলহাজ্ব মিজানুর রহমান। বিশেষ অতিথি ছিলেন মোংলা কাস্টমস ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়ার্ডিং অ্যাসোসিয়েশনের সভাপতি মোশাররফ হোসেন, দৈনিক জন্মভূমির নির্বাহী সম্পাদক সরদার আবু তাহের এবং বাংলা নিউজ টিভি ২৪ ডটকমের প্রধান সম্পাদক কাজী মিজানুর রহমান।
নবগঠিত কমিটিতে আনোয়ার হোসেন (খুলনার কণ্ঠ) সভাপতি, শাহবাজ জামান (গণকণ্ঠ) কার্যকরী সভাপতি এবং মো. আলতাফ হোসেন (বাংলা নিউজ টিভি), সরদার আবু তাহের (দৈনিক জন্মভূমি), মো. আফজাল হোসেন (জাতীয় দৈনিক ভোরের চেতনা) ও এম ডি আলমগীর খান (দৈনিক আজকের দিন) সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন।
মামুন রেজা (জাতীয় দৈনিক আজকের বিজনেস বাংলাদেশ) সাধারণ সম্পাদক, মাসুম রেজা (বাংলাদেশ আপডেট) যুগ্ম সাধারণ সম্পাদক, এস এম মমিনুর রহমান (দৈনিক প্রতিদিনের কথা) ও আশিকুর রহমান (দৈনিক খুলনা অঞ্চল) সহ-সাধারণ সম্পাদক এবং মোশারফ হোসেন (দৈনিক জনবানী) ও মো. জাহিদুল ইসলাম রাজা (ভোরের খুলনা) সহ-সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন।
এ ছাড়া রাজু খান (দৈনিক খুলনা প্রতিদিন) সাংগঠনিক সম্পাদক, রফিকুল ইসলাম রাজু (ভোরের খুলনা) সহ-সাংগঠনিক সম্পাদক, মো. জোবায়ের ইসলাম ওলি (দৈনিক জবাবদিহি) কোষাধ্যক্ষ, সোনিয়া আক্তার (বাংলাদেশ সমাচার) দপ্তর সম্পাদক, রাসেল মিনা (দৈনিক দিগন্তর) সহ-দপ্তর সম্পাদক এবং সাকিব ইসলাম রাজ (প্রবাহ নিউজ) প্রচার সম্পাদক হয়েছেন।
বিষয়ভিত্তিক সম্পাদকদের মধ্যে ফাতেমা আক্তার (দৈনিক বিপ্লবী জনতা) আইনবিষয়ক সম্পাদক, খলিলুর রহমান (বাংলা নিউজ টিভি) আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক, সোহানা খান (দৈনিক দিগন্তর) বন ও পরিবেশবিষয়ক সম্পাদক, মোহন চৌধুরী (ঊষার আলো) প্রচার ও প্রকাশনা সম্পাদক, মো. সাকিব হোসেন (প্রবাহ নিউজ) তথ্য ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক, সুকেশ সরকার (দৈনিক ক্রাইম ওয়াচ রিপোর্ট) সমাজকল্যাণ সম্পাদক, মোহাম্মদ আলমগীর হোসেন (দৈনিক খুলনা টাইম) ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক এবং হাফেজ মহসিন (দেশ বাংলা নিউজ) ধর্মবিষয়ক সম্পাদকের দায়িত্ব পেয়েছেন।
নির্বাহী সদস্য হিসেবে রয়েছেন কাজী মিজানুর রহমান, নুরুল ইসলাম, রাজিব রঞ্জন, মতিউর রহমান, মেহরাব হোসেন রাজু, শাকিলুজ্জামান, মো. আসাদুজ্জামান গাজী, এমডি মাহমুদুর রহমান, সাজ্জাদ রহমান ও এস বি সোহাগসহ অন্যরা।
পরিচিতি সভায় বক্তারা বলেন, খুলনা বিভাগের সাংবাদিকদের মধ্যে যোগাযোগ, পারস্পরিক সহযোগিতা ও পেশাগত সম্প্রীতি আরও শক্তিশালী করতে খুলনা বিভাগীয় সাংবাদিক ক্লাব কার্যকর ভূমিকা রাখবে। সাংবাদিকদের অধিকার ও মর্যাদা রক্ষার পাশাপাশি পেশাগত দক্ষতা ও মানোন্নয়নেও সংগঠনটি কাজ করবে।
বক্তারা আরও বলেন, একটি দায়িত্বশীল ও শক্তিশালী সাংবাদিক সংগঠন কেবল সদস্যদের কল্যাণেই নয়, বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতার পরিবেশ গড়ে তুলতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এজন্য সংগঠনের সদস্যদের ঐক্য, শৃঙ্খলা ও পারস্পরিক সৌহার্দ্য বজায় রেখে কাজ করার আহ্বান জানানো হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নবনির্বাচিত সভাপতি মো. আনোয়ার হোসেন এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মামুন রেজা। নতুন কমিটির আত্মপ্রকাশকে কেন্দ্র করে সংগঠনের সদস্যদের মধ্যে উৎসাহ ও প্রাণচাঞ্চল্য দেখা যায়।
আগামী দুই বছর খুলনা বিভাগের সাংবাদিকদের পেশাগত স্বার্থ, কল্যাণ, অধিকার ও ঐক্য সুসংহত করতে নতুন কমিটি কার্যকর ভূমিকা রাখবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন উপস্থিত সাংবাদিকরা।
সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, ৫১ সদস্যবিশিষ্ট দ্বিবার্ষিক কমিটির অবশিষ্ট সদস্যদের নাম পর্যায়ক্রমে প্রকাশ করা হবে।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২৩ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন