দুর্নীতি প্রতিরোধে তথ্য অধিকার আইন, ২০০৯ কার্যকরভাবে প্রয়োগের অঙ্গীকার ব্যক্ত করেছেন নীলফামারী সরকারি নার্সিং ও মিডওয়াইফারি কলেজের শিক্ষার্থীরা। বুধবার (১৩ মে ২০২৬) সকালে কলেজের হলরুমে এ উপলক্ষে ওরিয়েন্টেশন ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (Transparency International Bangladesh)-এর অনুপ্রেরণায় গঠিত সচেতন নাগরিক কমিটি (সনাক)-এর উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষার্থীদের তথ্য অধিকার আইন সম্পর্কে বিস্তারিত ধারণা দেওয়া হয়। পাশাপাশি তথ্য প্রাপ্তির আবেদন ফরম ‘ক’ পূরণ করার প্রক্রিয়া হাতে-কলমে শেখানো হয়।
অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের তথ্য অধিকার আইন বিষয়ক টিআইবি’র তথ্যপত্র বিতরণ করা হয়। পরে “দুর্নীতি প্রতিরোধে তথ্য অধিকার আইন, ২০০৯” শীর্ষক আলোচনায় সনাক সদস্য মো. মিজানুর রহমান লিটু এবং সনাক সভাপতি মো. আকতারুল আলম বক্তব্য রাখেন।
বক্তারা বলেন, তথ্য অধিকার আইন জনগণের ক্ষমতায়ন নিশ্চিত করে এবং স্বচ্ছতা ও জবাবদিহিতা প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তারা তরুণ প্রজন্মকে দুর্নীতিবিরোধী আন্দোলনে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান।
সনাক সভাপতি মো. আকতারুল আলম অনুষ্ঠানে উপস্থিত শিক্ষার্থীদের দুর্নীতিবিরোধী শপথ বাক্য পাঠ করান এবং ব্যক্তিগত ও প্রাতিষ্ঠানিক পর্যায়ে সচেতন ভূমিকা রাখার আহ্বান জানান।
ওরিয়েন্টেশন ও কুইজ প্রতিযোগিতার উদ্বোধন করেন কলেজের নার্সিং ইন্সট্রাক্টর-ইন-চার্জ মোছা. নাজমা খাতুন। অনুষ্ঠান শেষে কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ১৩ মে ২০২৬

আপনার মতামত লিখুন