ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সোনারগাঁয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে চার প্রতিষ্ঠানকে ১৮ হাজার টাকা জরিমানা

ছবি : প্রতিনিধি

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে বিভিন্ন অনিয়মের দায়ে চার ওষুধ ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে। মঙ্গলবার (১২ মে) সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের চৌরাস্তা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, সোনারগাঁ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তৌফিকুর রহমানের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে ওষুধ ও কসমেটিকস আইন, ২০২৩-এর বিভিন্ন ধারায় চার দোকানদারকে মোট ১৮ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে সহযোগিতা করেন নারায়ণগঞ্জ ঔষধ প্রশাসন অধিদপ্তরের উপ-পরিচালক কে এম মুহসীন মাহবুব এবং ভারপ্রাপ্ত সুপার মো. কবির হোসেন। এ সময় বাজারের বিভিন্ন ওষুধের দোকান পরিদর্শন করা হয় এবং লাইসেন্স, মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণ, যথাযথ নিয়মে ওষুধ বিক্রি ও ব্যবসা পরিচালনার বিষয়গুলো তদারকি করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট তৌফিকুর রহমান জানান, জনস্বার্থে নিয়মিত বাজার মনিটরিং কার্যক্রমের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানের সময় মোগরাপাড়া চৌরাস্তা বাজারের বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠানে অনিয়ম পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়।

তিনি আরও বলেন, জনস্বাস্থ্য সুরক্ষা এবং ভোক্তাদের নিরাপদ ও মানসম্মত ওষুধ নিশ্চিত করতে বাজার তদারকি অব্যাহত থাকবে। পাশাপাশি ব্যবসায়ীদের আইন মেনে ব্যবসা পরিচালনার জন্য সতর্ক করা হয়েছে।

অভিযানে উপজেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা ছাড়াও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

সোনারগাঁয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে চার প্রতিষ্ঠানকে ১৮ হাজার টাকা জরিমানা

প্রকাশের তারিখ : ১২ মে ২০২৬

featured Image

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে বিভিন্ন অনিয়মের দায়ে চার ওষুধ ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে। মঙ্গলবার (১২ মে) সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের চৌরাস্তা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, সোনারগাঁ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তৌফিকুর রহমানের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে ওষুধ ও কসমেটিকস আইন, ২০২৩-এর বিভিন্ন ধারায় চার দোকানদারকে মোট ১৮ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে সহযোগিতা করেন নারায়ণগঞ্জ ঔষধ প্রশাসন অধিদপ্তরের উপ-পরিচালক কে এম মুহসীন মাহবুব এবং ভারপ্রাপ্ত সুপার মো. কবির হোসেন। এ সময় বাজারের বিভিন্ন ওষুধের দোকান পরিদর্শন করা হয় এবং লাইসেন্স, মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণ, যথাযথ নিয়মে ওষুধ বিক্রি ও ব্যবসা পরিচালনার বিষয়গুলো তদারকি করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট তৌফিকুর রহমান জানান, জনস্বার্থে নিয়মিত বাজার মনিটরিং কার্যক্রমের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানের সময় মোগরাপাড়া চৌরাস্তা বাজারের বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠানে অনিয়ম পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়।

তিনি আরও বলেন, জনস্বাস্থ্য সুরক্ষা এবং ভোক্তাদের নিরাপদ ও মানসম্মত ওষুধ নিশ্চিত করতে বাজার তদারকি অব্যাহত থাকবে। পাশাপাশি ব্যবসায়ীদের আইন মেনে ব্যবসা পরিচালনার জন্য সতর্ক করা হয়েছে।

অভিযানে উপজেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা ছাড়াও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ