ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

হাটহাজারীতে মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের প্রতিবাদী মানববন্ধন

ছবি : প্রতিনিধি

ঢাকা মেডিকেল কলেজে ফার্মাসিউটিক্যালস প্রতিনিধিদের বিরুদ্ধে মিথ্যা অপবাদ, অপপ্রচার ও গ্রেফতারি হয়রানির প্রতিবাদে চট্টগ্রামের হাটহাজারীতে প্রতিবাদী মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১১ মে) সকাল ১০টায় হাটহাজারী উপজেলা ফারিয়া এবং ম্যানেজারস ফোরামের আয়োজনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়। এতে বিভিন্ন ওষুধ কোম্পানিতে কর্মরত মেডিকেল রিপ্রেজেন্টেটিভ, কর্মকর্তা ও সংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।

মানববন্ধনে হাটহাজারী ফারিয়ার সেক্রেটারি জহিরুল ইসলাম সঞ্চালকের দায়িত্ব পালন করেন। এতে সভাপতিত্ব করেন সংগঠনের প্রধান উপদেষ্টা আমির হোসেন।

বক্তারা বলেন, দেশের স্বাস্থ্যসেবা ব্যবস্থায় মেডিকেল রিপ্রেজেন্টেটিভরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। চিকিৎসকদের কাছে ওষুধের বৈজ্ঞানিক তথ্য, ব্যবহারবিধি ও নতুন ওষুধ সম্পর্কে ধারণা পৌঁছে দিতে তারা নিরলসভাবে কাজ করছেন। অথচ সাম্প্রতিক সময়ে তাদের বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিতভাবে মিথ্যা অপবাদ ও অপপ্রচার চালানো হচ্ছে, যা অত্যন্ত দুঃখজনক।

তারা আরও বলেন, দায়িত্ব পালন করতে গিয়ে অনেক সময় প্রতিনিধিদের সঙ্গে অশালীন আচরণ করা হচ্ছে এবং বিভিন্নভাবে হয়রানির শিকার হতে হচ্ছে। এ ধরনের আচরণ বন্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করেন বক্তারা।

মানববন্ধন থেকে মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের পেশাগত মর্যাদা রক্ষার পাশাপাশি তাদের জন্য সুনির্দিষ্ট নীতিমালা প্রণয়ন এবং নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করার দাবি জানানো হয়।

এসময় উপস্থিত ছিলেন হাটহাজারী ফারিয়ার উপদেষ্টা মণ্ডলীর সদস্যবৃন্দ, ক্যাবিনেট সদস্য এবং হাটহাজারী ম্যানেজারস ফোরামের সভাপতি, সেক্রেটারিসহ অন্যান্য নেতৃবৃন্দ।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

হাটহাজারীতে মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের প্রতিবাদী মানববন্ধন

প্রকাশের তারিখ : ১১ মে ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ