খাগড়াছড়ির মাটিরাঙ্গায় মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের পেশাগত মর্যাদা রক্ষা এবং ঔষধ কোম্পানির প্রতিনিধিদের নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করার দাবিতে প্রতিবাদ মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১১ মে) দুপুরে মাটিরাঙ্গা বাজারের তবলছড়ি চত্বরে উপজেলা ফারিয়া’র উদ্যোগে এ মানববন্ধনের আয়োজন করা হয়। এতে বিভিন্ন ঔষধ কোম্পানির মেডিকেল রিপ্রেজেন্টেটিভ, এরিয়া ম্যানেজার এবং সংশ্লিষ্ট ব্যক্তিরা অংশগ্রহণ করেন। মানববন্ধনে অংশগ্রহণকারীরা বিভিন্ন দাবি সম্বলিত ব্যানার ও ফেস্টুন প্রদর্শন করেন।
অনুষ্ঠানটি পরিচালনা করেন উপজেলা ফারিয়া’র সাধারণ সম্পাদক হুমায়ন কবির। শুরুতে স্বাগত বক্তব্য দেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক আব্দুল করিম।
মানববন্ধনে বক্তব্য রাখেন ফারিয়ার সদস্য আক্তারুজ্জামান, শাহনেওয়াজ, ম্যানেজার ফোরামের পক্ষ থেকে এরিয়া ম্যানেজার আনোয়ার হোসেন এবং মাটিরাঙ্গা ফারিয়ার সাবেক সভাপতি হাসানুল ইসলাম।
বক্তারা বলেন, দেশের স্বাস্থ্যসেবা খাতে মেডিকেল রিপ্রেজেন্টেটিভরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। চিকিৎসকদের কাছে ওষুধ সম্পর্কিত তথ্য পৌঁছে দেওয়া, নতুন ওষুধ সম্পর্কে অবহিত করা এবং স্বাস্থ্যখাতের সঙ্গে সমন্বয় রক্ষায় তারা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। কিন্তু কর্মক্ষেত্রে অনেক সময় তারা বিভিন্ন ধরনের হয়রানি, অপমানজনক আচরণ ও অনিরাপদ পরিস্থিতির মুখোমুখি হন।
তারা আরও বলেন, মাঠপর্যায়ে কাজ করতে গিয়ে মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের জন্য নিরাপদ ও সম্মানজনক পরিবেশ নিশ্চিত করা জরুরি। পাশাপাশি তাদের পেশার মর্যাদা রক্ষায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও ঔষধ কোম্পানিগুলোর আরও দায়িত্বশীল ভূমিকা পালন করা প্রয়োজন।
এসময় বক্তারা মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের নিরাপত্তা নিশ্চিত, অযৌক্তিক হয়রানি বন্ধ এবং পেশাগত অধিকার সংরক্ষণে কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাটিরাঙ্গা উপজেলা ফারিয়ার সভাপতি আব্দুল মালেক।

মঙ্গলবার, ৩০ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ১১ মে ২০২৬

আপনার মতামত লিখুন