যশোরের চৌগাছা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ১৫০ বোতল রেক্টিফাইড স্পিরিটসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (৫ মে ২০২৬) সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটের দিকে উপজেলার ব্রাকপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
চৌগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মামুনুর রশিদ, পিপিএম-এর নেতৃত্বে এএসআই মো. গোলাম কিবরিয়া এবং সঙ্গীয় ফোর্স এ অভিযান পরিচালনা করেন। পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পৌর এলাকার ব্রাকপাড়া গ্রামের বৈদ্যুতিক পাওয়ারহাউজের সামনে চৌগাছা-যশোর আঞ্চলিক সড়কে একটি ভ্যান তল্লাশি করা হয়। এ সময় ভ্যান থেকে ১৫০ বোতল রেক্টিফাইড স্পিরিট উদ্ধার করা হয় এবং তিনজনকে হাতেনাতে আটক করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- নান্টু সরদার (৪০), পিতা কার্তিক সরদার, সাং সরদারপাড়া; রানা সরদার (৩২) ও সোহেল সরদার (২৬), উভয়ের পিতা দশরত সরদার, থানা চৌগাছা, জেলা যশোর। পুলিশ ঘটনাস্থল থেকে মাদক পরিবহনে ব্যবহৃত একটি ভ্যান জব্দ করেছে।
পুলিশ জানিয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা দীর্ঘদিন ধরে অবৈধভাবে রেক্টিফাইড স্পিরিট পরিবহন ও বিক্রির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
চৌগাছা থানার ওসি জানান, মাদক নির্মূল ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ০৬ মে ২০২৬

আপনার মতামত লিখুন